আইসিটি ক্যাডারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ পিএম

যথাযথ পদমর্যাদা না থাকায় নিজেদের মূল্যায়ন হচ্ছে না এবং মেধা কাজে লাগানো যাচ্ছে না বলে অভিযোগ করেছেন আইসিটি কর্মকর্তারা। তাই তারা সরকারের কাছে স্বতন্ত্র আইসিটি ক্যাডার পদ সৃষ্টির দাবি জানিয়েছেন।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্তোরাঁয় সরকারি গেজেটেড আইসিটি কর্মকর্তাদের সংগঠন ‘গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম’ এ  দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সালের জানুয়ারিতে আইসিটি ক্যাডার বাস্তবায়নের প্রস্তাব তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল; কিন্তু তা আলোর মুখ দেখেনি। বিগত সরকার সরকারি আইসিটি পেশাজীবীদের সঙ্গে দ্বিচারিতা করেছে। তাই সরকারি দপ্তরে থাকা আইসিটি পেশাজীবীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন।

সম্প্রতি গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম থেকে আবারও আইসিটি ক্যাডার তৈরির জন্য একটি প্রস্তাব আইসিটি বিভাগে পাঠানো হয়েছে।

ফোরাম থেকে বলা হয়, সরকারের আইসিটি খাতে কাঠামোগত সংস্কার না হওয়ার কারণে একদিকে দেশের মেধাবীরা বিদেশমুখী হচ্ছেন। অন্যদিকে দেশে-বিদেশি পরামর্শক ও বিদেশনির্ভর প্রযুক্তির প্রচলন বাড়ছে।

ফোরামের দাবি, আইসিটি ক্যাডার তৈরিসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিপিএসসি) সুপারিশপ্রাপ্ত সব আইসিটি কর্মকর্তাদের প্রস্তাবিত আইসিটি ক্যাডারে অন্তর্ভুক্ত করা হোক। এ জন্য তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ফোরামের মহাসচিব মোহাম্মদ আহসান হাবীব সুমন। এ ছাড়া বক্তব্য দেন সভাপতি মো. তমিজ উদ্দীন আহমেদ, সহসভাপতি শাহিন মিয়া, আবু রায়হান প্রমুখ।

একাত্তর/এসি
আইইউটিতে শুরু হয়েছে ১১তম জাতীয় আইসিটি ফেস্ট ২০২৪। দুই দিনব্যাপী এই আয়োজনে থাকছে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, গেম জ্যাম, ওপেন এপিআই হ্যাকাথন, ভাষা বিচিত্রার মতো আরো অনেক আকর্ষণীয় সব...
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এখন থেকেই স্মার্ট অবকাঠামো নির্মাণ, দেশের জনগণের ব্যবহার উপযোগী নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন ও স্মার্ট প্রযুক্তি ব্যবহারে দেশের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। কেবল ৫০ নয়,...
শুধু আউটসোর্সিংয়ের কাজ করে দুই বছরে সাড়ে তিনশ’ মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন সহিদুল ইসলাম। শিবচরে বসে যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড আর কানাডার প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। ওদিকে প্রায় ১০ হাজারের...
বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখতে আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিভাগের সভাকক্ষে আয়োজিত...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর