আইইউটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় আইসিটি ফেস্ট

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫২ পিএম

আইইউটিতে শুরু হয়েছে ১১তম জাতীয় আইসিটি ফেস্ট ২০২৪। দুই দিনব্যাপী এই আয়োজনে থাকছে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, গেম জ্যাম, ওপেন এপিআই হ্যাকাথন, ভাষা বিচিত্রার মতো আরো অনেক আকর্ষণীয় সব প্রতিযোগিতা। নিজেদের প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনে আগ্রহী শিক্ষার্থীদের কোলাহলে মুখর হয়েছে আইইউটির প্রাঙ্গন।

আইইউটির অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য ড. মুহম্মদ সাজ্জাদ হোসাইন। 

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর আইইউটি কম্পিউটার সোসাইটির সভাপতি আলিফ আরশাদ তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে আইইউটি কম্পিউটার সোসাইটির মডারেটর ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে আগত প্রতিটি প্রতিযোগীর প্রতি তার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

এরপর বক্তব্য প্রদান করেন আইইউটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সহকারী ভাইস চ্যান্সেলর(ভারপ্রাপ্তভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ আশরাফুল হক। এরপর বিশেষ অতিথি তার ভাষণে আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এই ধরনের উৎসব আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির জ্ঞানলাভের ব্যপারে আগ্রহী করে তোলার জন্য, এবং বলেন এই তরুণ দক্ষ প্রজন্মই হবে চতুর্থ শিল্পবিপ্লবের হাতিয়ার। 

প্রধান অতিথি তার ভাষণের প্রতিধ্বনি করেই বলেন, তথ্যপ্রযুক্তি শিক্ষা আজ শুধু কল্পনা নয়, বাস্তবতা। শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ তৈরি করার জন্য প্রতিটি তরুণকেই কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষে বিশেষ অতিথি এবং প্রধান অতিথিসহ প্রতিটি বক্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়, এবং সবশেষে প্রধান অতিথি প্রবেশদ্বারের লাল ফিতা কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সামগ্রিক উৎসবের সহপৃষ্ঠপোষক হিসেবে থাকছে স্ট্রিমসটেক এবং বিডি অ্যাপস। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার জন্য আলাদা ভাবে সেই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে বিন্দুলজিক, বেঙ্গলী.এআই, ব্যাটারি লো ইন্টারএকটিভ, ব্রেইন স্টেশন ২৩, থেরাপ বিডি, দোহাটেক, কানেক্ট স্টুডিও, কোডক্রাফটারস, অ্যাটেনশন নেটওয়ার্ক এবং আইসিটি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানের সার্বিক মিডিয়া পার্টনার হিসেবে থাকছে একাত্তর টিভি এবং দ্যা ডেইলি স্টার।

এআর
যথাযথ পদমর্যাদা না থাকায় নিজেদের মূল্যায়ন হচ্ছে না এবং মেধা কাজে লাগানো যাচ্ছে না বলে অভিযোগ করেছেন আইসিটি কর্মকর্তারা। তাই তারা সরকারের কাছে স্বতন্ত্র আইসিটি ক্যাডার পদ সৃষ্টির দাবি জানিয়েছেন।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এখন থেকেই স্মার্ট অবকাঠামো নির্মাণ, দেশের জনগণের ব্যবহার উপযোগী নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন ও স্মার্ট প্রযুক্তি ব্যবহারে দেশের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। কেবল ৫০ নয়,...
শুধু আউটসোর্সিংয়ের কাজ করে দুই বছরে সাড়ে তিনশ’ মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন সহিদুল ইসলাম। শিবচরে বসে যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড আর কানাডার প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। ওদিকে প্রায় ১০ হাজারের...
বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখতে আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিভাগের সভাকক্ষে আয়োজিত...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর