বৃদ্ধাশ্রমে এনএসইউ’র আনন্দ আয়োজন ‘অনুষঙ্গ’ অনুষ্ঠিত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম

বৃদ্ধাশ্রমে ‘অনুষঙ্গ’ শিরোনামে একটি আনন্দের দিন উদযাপন করলো নর্থ সাউথ ইউনিভার্সিটির (এসএসইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা। 

শুক্রবার গাজীপুরে মনিপুরের হোতাপাড়া এলাকায় অবস্থিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে এই আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের প্রায় ১০০ জন সদস্যসহ নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর ড. সাঈদ উজ জামান খান ও নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর মেজবাহ উল হাসান চৌধুরী উপস্থিত ছিল। 

সমাজের প্রবীণদের মধ্যে তরুণ প্রাণের উদ্দীপনার আলো ছড়াতে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। ছিল বৃক্ষরোপণ কর্মসূচিও। 

এছাড়া প্রবীণদের মধ্যে প্রয়োজনীয় সব ধরনের ওষুধসহ মেডিক্যাল সরঞ্জাম, হুইল চেয়ার পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি বৃদ্ধাশ্রমে দেয়াল, আঙিনায় নানা রঙ দিয়ে রাঙিয়ে দেওয়া হয়।  

এসময় ক্লাব প্রেসিডেন্ট মৌরিন ইসলাম বলেন, শিক্ষার্থী হিসেবে আমরা প্রায়ই ব্যস্ত জীবনে আটকে যাই। কিন্তু আমাদের ‘অনুষঙ্গ’ ইভেন্ট আমাদের ফিরিয়ে দেওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। বয়স্কদের সঙ্গে সময় কাটানো একটি শক্তিশালী অভিজ্ঞতা, যা বোঝায় যে আমাদের যত্ন অন্যদের কাছে কতটা অর্থ বহন করতে পারে৷ আমি আশা করি এটি আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে সমাজে অবদান রাখার উপায়গুলি খুঁজে বের করতে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর মেজবাউল হাসান চৌধুরী বলেন, ‘অনুষঙ্গ’র মতো অপূর্ব সুন্দর চেতনার একটি উদ্যোগ নিতে দেখে খুবই ভালো লাগছে। বয়স্কদের যত্ন নেওয়া একটি সহানুভূতিশীল সমাজ গঠনে সহায়তা করে। আমি নিশ্চিত এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতা গ্রহণে অনুপ্রাণিত করবে।

বায়োজিনের নিবেদনে এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে কেটিএম ইন অ্যাসোসিয়েশন উইথ ইউনাইটেড হেলথ কেয়ার।

একাত্তর/এসি
তরুণ উদ্যোক্তাদের বিকাশে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনিউরস সোসাইটি (এনএসইউ ইয়েস) সফলভাবে সম্পন্ন করেছে তাদের বহুপাক্ষিক প্রতিযোগিতা ‘এন্টারপ্রেট সিজন ৩: ক্রাফটিং ভিশনস’ (এন্ট্রেপ্রেত...
অর্থ আত্মসাতের অভিযোগে করা দুদকের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছয় ট্রাস্টিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।আসামিরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম...
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা সংক্রান্ত অর্থ আত্মসাতের মামলায় আসামি ট্রাস্টি বোর্ডের চার সদস্যের আগাম জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন হাইকোর্ট। একইসাথে আসামিদের হাইকোর্ট থেকে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর