উদ্যোক্তা প্রতিযোগিতার মুকুট জিতলো ‘কর্মো’

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

তরুণ উদ্যোক্তাদের বিকাশে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনিউরস সোসাইটি (এনএসইউ ইয়েস) সফলভাবে সম্পন্ন করেছে তাদের বহুপাক্ষিক প্রতিযোগিতা ‘এন্টারপ্রেট সিজন ৩: ক্রাফটিং ভিশনস’ (এন্ট্রেপ্রেত সেবাসং ৩: ক্র্যাফটিং ভিশনস)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের মন জয় করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্রযুক্তিনির্ভর উদ্যোগ ‘কর্মো’ (Kormo)।

এবারের আসরে রানার্স আপ হয়েছে সেল্ফ-কেয়ার খাতভিত্তিক উদ্যোগ ‘মুড়ি মাখা’ এবং দ্বিতীয় রানার্স আপ হিসেবে স্থান করে নিয়েছে হেলথকেয়ারভিত্তিক উদ্যোগ ‘টিম ডিফল্টার্স’। 
বিজয়ী দলগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আজিজ আল কায়সার এবং এনএসইউ ইয়েস! -এর ফ্যাকাল্টি অ্যাডভাইজর মির্জা এম. ফেরদৌস।

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিলো সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণাগুলোকে বাস্তব ও টেকসই উদ্যোগে রূপান্তর করা।

প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক মডেল, মার্কেটিং কৌশল ও আর্থিক পরিকল্পনার ওপর অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে দিকনির্দেশনা লাভ করেন।

সেমিফাইনাল রাউন্ড ‘এলিভেট’ -এ ২৪টি দলের মধ্য থেকে শ্রেষ্ঠ ৬টি দল গ্র্যান্ড ফিনালের মঞ্চে তাদের ব্যবসায়িক প্রোটোটাইপ উপস্থাপনের সুযোগ পায়।

প্রতিযোগিতাটি সফল করতে গোল্ড কিনেন, কৃষিবিদ গ্রুপ, এআইএ ভেঞ্চারস এবং নূর ইউনিক বিল্ডার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশীদার হিসেবে যুক্ত ছিলো।

আয়োজকরা জানান, বিজয়ীদের জন্য ভবিষ্যতে ইনকিউবেশন সুবিধা ও কারিগরি সহায়তার ব্যবস্থা থাকবে, যা দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করবে।

একাত্তর/আরএ
সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হোসেন খালেদ। 
বৃদ্ধাশ্রমে ‘অনুষঙ্গ’ শিরোনামে একটি আনন্দের দিন উদযাপন করলো নর্থ সাউথ ইউনিভার্সিটির (এসএসইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা। 
শাশুড়ির ফ্রোজেন করা গরুর খাঁটি দুধ খেয়েই আইডিয়াটা মাথায় আসে বাড়ির নতুন বউয়ের। দেশী গরুর খাঁটি দুধ যদি অনলাইনে বিক্রি করা যায় তো কেমন হয়? করলেনও তাই।
গ্যাস, বিদ্যুতের দাম বাড়তিতে বেড়েছে শিল্প কলকারখানা খরচ। এমন অবস্থায় ভর্তুকি নয়, বরং উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর