ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পরিষদে এলেন নতুন দুই পরিচালক 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পিএম

সম্প্রতি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড, তাদের পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে জনাব রিদওয়ান জহির খান এবং জনাব আবু শামসুল কবিরকে নির্বাচিত করা হয়েছে।

দু'জনেই প্রতিষ্ঠানটিতে তাদের অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলী নিয়ে আসছেন। রিদওয়ান জহির খান ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পরিচালক এবং ২০১৫ সাল থেকে অনন্ত কোম্পানিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে তিনি মার্কেটিং ও ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি কানাডার ভিক্টোরিয়াতে রয়্যাল রোডস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ম্যানেজমেন্ট এবং সাপ্লাই চেইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং টরন্টো, কানাডার সেনেকা কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন।

এদিকে আবু সামসুল কবির একজন অভিজ্ঞ উদ্যোক্তা এবং সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পরিচালক হিসেবে যোগদান করছেন। তিনি ঢাকায় বিড়কো ওয়ার্ল্ড এবং সরুপান প্রোপার্টিজের প্রতিষ্ঠাতা, যেখানে তিনি বাজার সম্প্রসারণ, আয় বৃদ্ধির নেতৃত্ব এবং কমিউনিটি উন্নয়নে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন। কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। 

একই সঙ্গে প্রতিষ্ঠানটি ফাহিমা মান্নানকে চেয়ারম্যান এবং আরিফ কবিরকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে, যারা ২০১৬ সাল থেকে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পরিচালক হিসেবে রয়েছেন।

 

এআর
দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যে পদক্ষেপ শুরু করেছে, সেটি সম্পূর্ণ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর