ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের বিভিন্ন খাতের পেশাদার প্রশিক্ষকদের সংগঠন ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।  

শনিবার গাজীপুরের কাজী নেচার ক্যাম্পে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। এতে সারাদেশ থেকে ৫০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষকদের এই সংগঠনটির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য কেএম হাসান রিপন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জিয়া উদ্দিন আহমেদকে। 
এছাড়া কমিটির অন্য পদে রয়েছেন- ইউসুফ ইফতি (নির্বাহী সহসভাপতি), মোহাম্মদ মোরাদ হোসেন (সহসভাপতি), দেল এইচ খান (কোষাধ্যক্ষ), লায়লা নাজনীন (পরিচালক) এবং রওনক জাহান নিসা (সমন্বয়ক)।

ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী সহ-সভাপতি ইউসুফ ইফতি বলেন, আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষক তৈরি, আয়ের নতুন পথ সৃষ্টিতে সহায়তা, প্রশিক্ষকদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি এবং ২০৩০ সালের মধ্যে ১০,০০০ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে কাজ করবো। এই উদ্যোগ দেশের পেশাগত এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতি কে এম হাসান রিপন বলেন, আজকের এই অনুষ্ঠানটি শুধু শিক্ষামূলকই নয়, বরং উদ্বুদ্ধ করার মতো একটি মাইলফলক। এটি নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নের একটি চমৎকার সুযোগ তৈরি করেছে। আমরা দেশের সকল প্রশিক্ষকদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাই।

কাজী নেচার ক্যাম্পের সুযোগ-সুবিধা সম্পর্কে প্রশংসা করে সংগঠনের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন স্থানে খোঁজ করার পর আমরা কাজী নেচার ক্যাম্পকে প্রশিক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে পেয়েছি। এখানে ট্রি-টপ অ্যাক্টিভিটিস, বোটিং, কায়াকিং, টেন্ট, ফায়ার ক্যাম্প, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারসহ অসাধারণ সেবা রয়েছে। এটি প্রশিক্ষণের জন্য আদর্শ পরিবেশ।

আরবিএস
গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক টু পয়েন্ট জিরো’।
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
​বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রগতিশীল ধারায় মিডিয়া ও সাংস্কৃতিক চর্চার উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো নতুন সংগঠন ‘শেকড় কালচারাল ফাউন্ডেশন’।
গাজীপুর মহানগরীর গাছা থানার শরীফপুর এলাকা থেকে আব্দুল আহাদ নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর