জাতীয়তাবাদ ও প্রগতিশীল ধারায় আত্মপ্রকাশ করল ‘শেকড় কালচারাল ফাউন্ডেশন’

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:০৮ পিএম

​বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে প্রগতিশীল ধারায় মিডিয়া ও সাংস্কৃতিক চর্চার উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো নতুন সংগঠন ‘শেকড় কালচারাল ফাউন্ডেশন’।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার ৩০০ ফিটের মিন্টু ভাই শুটিং হাউজে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

​পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটির শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা প্রয়াত গুণীজনদেরও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
​
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেকড় কালচারাল ফাউন্ডেশনের আহবায়ক সৈয়দ শাকিল। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিস্তারিত রূপরেখা তুলে ধরেন সদস্য সচিব রিয়াজুল রিজু।

উল্লেখ্য, সংগঠনটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সৈয়দ শাকিলকে আহবায়ক এবং রিয়াজুল রিজুকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ৯০ দিনের একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
​
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও সংগঠনের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন মোজাম্মেল হক খান, শাহেদ শরীফ খান, জাহিদুল ইসলাম মিন্টু, কাজী রিয়াজ হোসেন, মৌসুমী হামিদ, মিহি আহসান, আশরাফ টুলু, সৈয়দ হাসান জুন্নুরাইন, আশরাফুল আলম বাবলু, তুষার মাহমুদ, আমিনুল বাবু, এম.এ. হোসেইন মন্জু এবং সাইফুর রহমান ইভানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষভাগে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে বাউল গান, লোকসংগীত, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক ও ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করা হয়। ফাউন্ডেশনের এই পথচলাকে স্বাগত জানিয়ে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, শেকড় কালচারাল ফাউন্ডেশন সুস্থ ধারার সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

আরবিএস
প্রথম বাংলাদেশি হিসেবে ‘স্পিরিট অব সালাম পুরস্কার’ পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মাহবুবুল আলম...
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের বিভিন্ন খাতের পেশাদার প্রশিক্ষকদের সংগঠন ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।  
বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার নবগঠিত কমিটির (২০২৪-২৬) অভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর