পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯ এএম

২৪ দল নিয়ে ২৩ দিনের জমকালো আয়োজনে পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) মেগা ফাইনালে গ্রেগরিয়ান ফাইটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রেগরিয়ান টাইগার্স।

দেশের ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের দিবারাত্রির এই টুর্নামেন্ট মাঠে গড়ায়। শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ পারফর্ম্যান্সের জন্য ফাইনাল ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হন ২০১৭ ব্যাচের দিপ্ত।

টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি ছিলেন গ্রেগরিয়ান ও বিসিবির সাবেক পরিচালক শাকিল কাশেম।

ফাইনালে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো, সিএসসি। টুর্নামেন্টে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে মিডিয়া পার্টনার ছিলো একাত্তর টেলিভিশন।

একাত্তর/আরএ
বলে বলে উত্তেজনা, কখনো বাউন্ডারি তো কখনো ছক্কা। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগের। যেখানে গ্রেগরিয়ান উলভসকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে...
বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ।
দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে ‘গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ (জিপিএল) সিজন-২’।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ আসরের স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি পরিচালনায় আন্তর্জাতিক ক্রীড়া ও ইভেন্ট ব্যবস্থাপনা সংস্থা ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ (আইপিজি) এবং মাইন্ডট্রি লিমিটেড আগ্রহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর