জাঁকজমকপূর্ণ আয়োজনে গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ সিজন-২ শুরু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে ‘গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ (জিপিএল) সিজন-২’। ১৬টি দল ও ১৯২ জন প্রতিযোগীর অংশগ্রহণে ২৩ দিনের এই জমজমাট ক্রিকেট আসর ঘিরে বিদ্যালয় প্রাঙ্গন এখন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ব্রাদার প্লাসিড পিটার রেবেরিও। উদ্বোধনী বক্তব্যে তিনি বর্তমান প্রজন্মকে আউটডোর গেমসের প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শরীর গঠন ও সুস্থ জীবনযাপনের জন্য মাঠের খেলার কোনো বিকল্প নেই।

এবারের প্রিমিয়ার লিগটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত গ্রেগরিয়ান জামাল উদ্দিন আহমেদের স্মরণে।

টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, ৮ ওভারের এই খেলায় ১৬টি দল মোট চারটি গ্রুপে ভাগ হয়ে লড়ছে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।

এরপর সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে চ্যাম্পিয়ন দল জিপিএল ট্রফি ঘরে তুলবে। বরাবরের মতো এই ক্রিকেট উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে একাত্তর টিভি।

একাত্তর/আরএ
বলে বলে উত্তেজনা, কখনো বাউন্ডারি তো কখনো ছক্কা। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগের। যেখানে গ্রেগরিয়ান উলভসকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে...
বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ আসরের স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি পরিচালনায় আন্তর্জাতিক ক্রীড়া ও ইভেন্ট ব্যবস্থাপনা সংস্থা ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ (আইপিজি) এবং মাইন্ডট্রি লিমিটেড আগ্রহ...
২৪ দল নিয়ে ২৩ দিনের জমকালো আয়োজনে পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর