বিপিএলের মার্কেটিংয়ে যৌথভাবে আইপিজি ও মাইন্ডট্রির আগ্রহ

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০১:৪০ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ আসরের স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি পরিচালনায় আন্তর্জাতিক ক্রীড়া ও ইভেন্ট ব্যবস্থাপনা সংস্থা ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ (আইপিজি) এবং মাইন্ডট্রি লিমিটেড আগ্রহ প্রকাশ করেছে। যৌথভাবে বিসিবির কাছে আগ্রহপত্র জমা দিয়েছে এই দুই সংস্থা।

মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিখ্যাত লিগ ব্যবস্থাপনা ও স্পন্সরশিপ কোম্পানি আইপিজি বিসিবির নির্দেশনা অনুযায়ী মাইন্ডট্রির সঙ্গে কনসোর্টিয়াম গঠন করে এই আগ্রহ প্রকাশ করেছে। তাদের লক্ষ্য— বিপিএলকে আরও পেশাদার, আকর্ষণীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন একটি লীগে রূপান্তর করা।

এই যৌথ উদ্যোগের মাধ্যমে বিপিএলকে আন্তর্জাতিক মানসম্পন্ন টুর্নামেন্টে পরিণত এবং দক্ষিণ এশিয়ার ক্রিকেট লিগ ব্যবস্থাপনায় নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা করছে উভয় সংস্থা। 

আইপিজির আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং মাইন্ডট্রির স্থানীয় বাজারজ্ঞান একত্রিত হয়ে বিপিএলকে আরও আধুনিক রূপ দিতে পারবে বলেও মনে করছে এই দুই সংস্থা।

২০০৫ সালে প্রতিষ্ঠিত আইপিজি বর্তমানে বিশ্বের নানা দেশে ক্রিকেট লিগ ও টুর্নামেন্ট পরিচালনায় সক্রিয়। সংস্থাটি লঙ্কা প্রিমিয়ার লিগ, সিঙ্গাপুর টি-টেন, মালয়েশিয়া টি-টোয়েন্টি, জিম্বাবুয়ে টি-টোয়েন্টিসহ একাধিক লিগের ব্যবস্থাপনা ও সম্প্রচারের একচ্ছত্র স্বত্বাধিকারী।

এছাড়াও বিশ্বব্যাপী শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা আইপিজির দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার ক্রিকেট বোর্ডসহ বেশ কয়েকটি জাতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি অংশীদারিত্ব রয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গেও রয়েছে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক।

ক্রিকেট ভিত্তিক ব্র্যান্ডিং, টিভি প্রোডাকশন, স্পন্সরশিপ বিক্রি, মিডিয়া রাইটস এবং ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় আইপিজির রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। সংস্থাটির প্রধান কার্যালয় সংযুক্ত আরব আমিরাতে হলেও, ভারত, মালয়েশিয়া, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে তাদের কার্যক্রম রয়েছে।

আরবিএস
বলে বলে উত্তেজনা, কখনো বাউন্ডারি তো কখনো ছক্কা। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগের। যেখানে গ্রেগরিয়ান উলভসকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে...
বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ।
দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে ‘গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ (জিপিএল) সিজন-২’।
২৪ দল নিয়ে ২৩ দিনের জমকালো আয়োজনে পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর