গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন গ্রেগরিয়ান স্পার্কস

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

বলে বলে উত্তেজনা, কখনো বাউন্ডারি তো কখনো ছক্কা। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগের। যেখানে গ্রেগরিয়ান উলভসকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গ্রেগরিয়ান স্পার্কস।

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয় ক্রিকেটের এই উৎসব। ২৯ দিনের টুর্নামেন্টে শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মাঝ থেকে অংশ নেয় ১৬ দল। ফাইনালে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভারে ২ উইকেটে ১২৫ রান তোলে গ্রেগরিয়ান স্পার্কস। 

জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১০০ রানে থামে গ্রেগরিয়ান উলভস। ২৫ রানের জয়ে ব্যাটে বলে আলো ছড়ান স্পার্কসের অলরাউন্ডার দীপ্ত পাল। 

১৪ বলে ১৮ রান করার পাশাপাশি তুলে নেন ৪ উইকেট। গোটা জিপিএল মাতানো দীপ্ত পাল ও শোয়েব মিজি হয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো, সিএসসি। 

এসময় স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন ব্রাদার। এবারের  টুর্নামেন্ট উৎসর্গ করা হয়েছে গ্রেগরিয়ান প্রয়াত জামাল উদ্দিন আহমেদকে। বরাবরের মতো মিডিয়া পার্টনার হিসেবে গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগের পার্টনার ছিল একাত্তর টেলিভিশন।

একাত্তর/এসি
বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ।
দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে ‘গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ (জিপিএল) সিজন-২’।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ আসরের স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি পরিচালনায় আন্তর্জাতিক ক্রীড়া ও ইভেন্ট ব্যবস্থাপনা সংস্থা ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ (আইপিজি) এবং মাইন্ডট্রি লিমিটেড আগ্রহ...
২৪ দল নিয়ে ২৩ দিনের জমকালো আয়োজনে পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর