রমজানজুড়ে সুবিধাবঞ্চিতদের পাশে স্টেপ আপ ফর টুমরো  

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৬:০২ পিএম

প্রতিদিন বিকেল হলেই ইফতারি নিয়ে ছুটছেন একঝাঁক তরুণ-তরুণী। শুরুটা সেই পহেল রমজান। এখনো চলছে তাদের ছুটে চলা। যেন ক্লান্তি নেই। কখনো তাদের দেখা মেলে রংপুর স্টেশনে, শাপলা চত্বর, চারতলা মোড়, রেলগেট থেকে শুরু পীরপুর, সাতমাথা কিংবা কোন শপিং কমপ্লেক্সের নিচে। 

এভাবেই ৪০ জন তরুণ-তরুণী চষে বেরিয়েছেন রংপুর শহরের একমাথা থেকে আরেক মাথা। তারা সবাই সেচ্ছাসেবী সংগঠন- স্টেপ আপ ফর টুমরোর ভালান্টিয়ার।  

সেচ্ছাসেবীরা প্রতিদিন ইফতারি তুলে দিয়েছেন দুঃস্থ মানুষের হাতে, যারা রাস্তার পাশের বস্তিতে কিংবা স্টেশনে থাকে কিন্তু নেই মাথা গোজার ঠাই। প্রতিদিনের ইফতার আইটেমে ছিল খিচুড়ি কিংবা মুড়ি, খেজুর, পিয়াজু, বেগুনী, ছোলা, বুন্দিয়া, এবং বাহারি ফল। 

শুধু ইফতার বিতরণই নয়, মাঝ রাতে সেহেরীর জন্য নিজেদের হাতে রান্না করা খাবার নিয়েও ছুটেছেন রংপুর রেল স্টেশনে দুঃস্থ মানুষের কাছে। এভাবে নিজেদের অর্থায়নে রমজানজুড়ে দেড় হাজার মানুষের পাশে দাঁড়িয়েছে স্টেপ আপ ফর টুমরো। 

‘ওজা (রোজা) থোও না খায়া। কায়ো নাই দেখার হামার গুলাক। আল্লায় তোমার গুলার ভালো করুক বাবা’। স্টেশনে অবস্থানরত একজন বৃদ্ধা ইফতার পাওয়ার পর এইভাবে তার অনুভূতির কথা জানান।  

তবে কাজের শুরুটা ছিল অনেক চ্যালেঞ্জের। আর্থিক সহায়তার বেশীরভাগ অংশই এসেছে ভলান্টিয়ারদের থেকে। তারা স্বেচ্ছায় এ অর্থ দিয়েছেন। তাদের পরিবার কিংবা আত্মীয় স্বজনদের সহযোগিতায় একেকটি দিনের অর্থের যোগান হয়েছে। কারো টিউশনির টাকা, কারো জমানো সঞ্চয় আবার কারো হাত খরচের টাকা দিয়েছেন স্বেচ্ছাসেবকরা। 

স্টেপ আপ ফর টুমরোর ভলান্টিয়ার রংপুর সিটি কলেজের শিক্ষার্থী রুহান বলেন, এসব কাজের পেছনে জ্বালানি দেয় আত্মিক প্রশান্তি। জীবনে পড়ালেখা করে বড় হলাম কিন্তু দেশ ও দশের কাজে আসলাম না এটা মানুষ হিসেবে লজ্জাজনক। জীবনের সব পরিস্থিতিতে সর্বোচ্চ দিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে চাই। 

২০২৩ সালের শেষের দিকে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায্যতা, মানসিক স্বাস্থ্য, নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং ইয়ুথ ডেভেলপমেন্ট– চারটি লক্ষ্য নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিবিএ’র শিক্ষার্থী মুবাশ্বিরা তাসনীমের হাত ধরে যাত্রা শুরু করে স্টেপ আপ ফর টুমরো। 

বর্তমানে রংপুরসহ কুড়িগ্রাম, গাইবান্ধা ও ঢাকা জেলায় কাজ করছে দেড় শতাধিক স্বেচ্ছাসেবক। ইউনিসেফ ও রংপুর সিটি কর্পোরেশনের যৌথ সহায়তায় নানা সেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে সংগঠনটি। 

স্টেপ আপ ফর টুমরোর প্রতিষ্ঠাতা মুবাশ্বিরা তাসনীম তার স্বপ্নের কথা জানিয়ে বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করে যাচ্ছি। পৃথিবীর উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয় দায়ি কিন্তু তার ভুক্তভোগী হচ্ছে আমাদের মতো দেশগুলো। বিশেষ করে নারী ও শিশুরা ভুক্তভোগী। 

তিনি আরও যোগ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা মানুষের অধিকার আদায় এবং যুবদের সঙ্গে নিয়ে নারী ও শিশু অধিকার সুরক্ষার মধ্য দিয়ে এক শোষণ ও বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়েই প্রতিদিন ঘুমাতে যাই । মাসব্যাপী ইফতার কার্যক্রম সুবিধাবঞ্ছিত মানুষের পাশে দাঁড়ানোরই এক প্রচেষ্টা।

এআরএস
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
রমজানে মাত্রাতিরিক্ত মুনাফা করার চেয়ে আল্লাহর নৈকট্য অর্জনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান।
অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার ক্যাম্পেইনের র‍্যাফেল ড্র ও ফটো কনটেস্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে এসসি জনসন প্রাইভেট লিমিটেড।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর