কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০২:২৯ পিএম

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবং কমিউনিটি ব্যাংকের পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম।

সভায় ২০২৪ সালের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয় এবং নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। এছাড়াও কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন - ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম সাজ্জাত আলী, র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) মো. মতিউর রহমান শেখ,  অ্যাডিশনাল আইজি আবু হাসান মুহম্মদ তারিক, অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্ব) গোলাম রসুল, অ্যাডিশনাল আইজি (ডেভলপমেন্ট) মো. তওফিক মাহবুব চৌধুরী, ডিআইজি (অ্যাডমিন) কাজী মো. ফজলুল করিম, ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, ডিআইজি (পুলিশ টেলিকম) মো. আমিনুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ) মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি আহমদ মুঈদ, ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত, সাইফুল আলম প্রমুখ।

একাত্তর/আরএ
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
দেশের এসএমই ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘এসএমই ৩৬০’, যা বাংলাদেশের প্রথম ব্যাংক নির্ভর ৩৬০° বিজনেস সুইট।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর