রিমার্কের ভূয়সী প্রশংসা করলেন শিল্প সচিব

আপডেট : ০৪ মে ২০২৫, ০২:৫৮ পিএম

সর্বোৎকৃষ্ট মানের কসমেটিকস, স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদন করায় দেশের অন্যতম জনপ্রিয় উৎপাদক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির ভূয়সী প্রশংসা করেছেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।

দেশে উৎপাদিত বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর মানসম্মত প্রসাধন সামগ্রী উৎপাদন, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি দেখে সন্তোষও প্রকাশ করেন তিনি।

শনিবার (৩ মে) শিল্প সচিব মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেডের বিশ্বমানের সর্বাধুনিক ফ্যাক্টরি ঘুরে দেখেন।

এ সময় শিল্পের বিকাশে দেশে উৎপাদিত পণ্য বেশি হারে ব্যবহারে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান শিল্প সচিব।

তিনি বলেন, নিজ দেশে উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়লে আরো নতুন শিল্পের বিকাশ হবে। উদ্যোক্তারা দেশে বেশি করে বিনিয়োগে আগ্রহী হবেন। এতে নিজেদের প্রয়োজন মিটিয়ে বিদেশেও পণ্য রপ্তানি করা যাবে। যা থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।

ওবায়দুর রহমান আশ্বাস দেন, দেশীয় শিল্পের বিদ্যমান সংকট ও সমস্যা সমাধানে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। যেসব বিষয় শিল্প মন্ত্রণালয়ের আওতার বাইরে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সেসব বিষয়ও আলোচনার মাধ্যমে সমাধানের কথাও বলেন শিল্প সচিব।

এর আগে সকালে রিমার্ক এইচবির ফ্যাক্টরিতে পৌঁছলে কোম্পানির চেয়ারম্যান এস এম আশরাফুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শিল্প সচিব ওবায়দুর রহমানকে অভ্যর্থনা জানান। অভ্যর্থনা শেষে রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া রিমার্কের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিল্প সচিবকে ব্রিফিং করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে উচ্চপ্রযুক্তি (হাইটেক) ব্যবহারের মধ্যে দিয়ে রিমার্কের আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ব সেরা ব্র্যান্ডগুলোর বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী উৎপাদন প্রক্রিয়া, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি সরেজমিন ঘুরে দেখেন।

শিল্প সচিব পণ্য উৎপাদন ফ্লোর, ল্যাবরেটরি, প্যাকেজিং ফ্লোর, কাঁচামাল স্টোরেজ এর স্থান, মোল্ড তৈরি অংশে যান। পণ্য উৎপাদনে রিমার্কের প্রক্রিয়া বিশ্বমানের এবং বিএসটিআই মান অনুযায়ী হচ্ছে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। সবশেষে দেশের সর্ববৃহৎ ওয়াশিং পণ্য অরিক্স ও সানবিট উৎপাদন প্ল্যান্ট ঘুরে দেখেন তিনি।

বিশ্বমানের সর্বাধুনিক এ ফ্যাক্টরির উৎপাদন প্রক্রিয়ায় বিদেশী কর্মীদের পাশাপাশি দেশীয় কর্মীদের দক্ষতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিমার্ক এইচবি লিমিটেডের ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, পরিচালক ফারিহা আলম প্রভা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল ইসলাম প্রমুখ।

রিমার্ক এলএলসি ইউএসএ এর এফিলিয়েটেড রিমার্ক এইচবির ব্র্যান্ড নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন, হারল্যান, অরিক্স, টাইলক্স, সানবিট, একনল, সিওডিল ব্র্যান্ড ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

একাত্তর/আরএ
বাংলাদেশের বডি কেয়ার বাজারে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কসমেটিকস ও স্কিনকেয়ার টেকনোলজি জায়ান্ট রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলির হুইপড শিয়া বডি ওয়াশ।
হানিয়া আমিরের বাংলাদেশ সফর সম্প্রতি বেশ আলোচনায় ছিলো। সানসিল্ক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সফরে তিনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে একটি এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে অংশ নেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (সচিব) নিলুফার আহমেদের মা তাজুন্নেছা আহমেদ মৃত্যুবরণ করেছেন।
মেয়াদ শেষ হবার এক বছর আগে ‘জনস্বার্থে’ অবসরে পাঠানো সাবেক তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর