মকবুলের আর্থিক কেলেঙ্কারির বিষয়ে জানতে চেয়ে রুল

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১০:০০ পিএম

মেয়াদ শেষ হবার এক বছর আগে ‘জনস্বার্থে’ অবসরে পাঠানো সাবেক তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এই বিষয়ে তথ্য নিয়ে ২৭ অক্টোবরের মধ্যে দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে তা পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গত রোববার তথ্যসচিব মকবুল হোসেনকে জনস্বার্থে অবসরে পাঠায় সরকার। পরদিন একটি বাংলা দৈনিকে ‘অর্থ কেলেঙ্কারিতে চাকরি হারালেন সচিব মকবুল’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। 

প্রতিবেদন আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে আদেশ দেয় আদালত। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে মকবুল হোসেনকে দুর্নীতির শাস্তি হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জিয়ার আমলে সামরিক আদালতে সাজা কেন অবৈধ নয়: হাইকোর্ট

তিনি আরও জানান, আগাম অবসরে পাঠানোর জন্য সরকার কোনো কারণ দেখাতে বাধ্য নয়। তিনি হাইকোর্টের প্রশ্ন সম্পর্কে দুদককে জানাবেন এবং ২৭ অক্টোবর হাইকোর্ট বেঞ্চে সাবেক সচিব মকবুল হোসেনের আর্থিক কেলেঙ্কারির বিষয়ে তথ্য উপস্থাপন করবেন।


একাত্তর/এসি

সর্বোৎকৃষ্ট মানের কসমেটিকস, স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদন করায় দেশের অন্যতম জনপ্রিয় উৎপাদক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির ভূয়সী প্রশংসা করেছেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর