‘নীরব ঘাতক বায়ু দূষণ: সমস্যার গভীরতা ও আমাদের করণীয়’ বিষয়ক সেমিনার

আপডেট : ৩১ মে ২০২৫, ০৮:০৬ পিএম

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এবং ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে ‘নীরব ঘাতক বায়ু দূষণ: সমস্যার গভীরতা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ সে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সেমিনারটি হয়।

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টে যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়ার পরিচালনায় সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী সরদার আমিন ও ডা. তামান্না বাহার তমা।

সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোচনা করেন শেখ মুহম্মদ মেহেদী আহসান, প্রকৌশলী আল্লামা আল রাজী ও ডা. লেলিন চৌধুরী।

সেমিনারে বক্তারা বায়ু দূষণের কারণ, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে সরকারকে আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা ইটভাটা, কন্সট্রাকশন ডাস্ট, ময়লা, গাড়ির ধোয়াসহ সকল দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেন।

একাত্তর/আরএ
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় রোববার (১২ মার্চ) ঢাকার অবস্থান নবম। সকাল সাড়ে নয়টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৫ নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। ১৯৮ স্কোর...
দূষিত বাতাসের শহরের তালিকায় শনিবার (১১ মার্চ) সকালে ঢাকার অবস্থান ছিল চতুর্থ। সকাল ৯টা ১১ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৯১। এদিন তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের...
দূষিত বাতাসের শহরের তালিকায় আজও শীর্ষে রয়েছে ঢাকা। এ তালিকায় ঢাকার পরই আছে ভারতের শহর মুম্বাই (১৯৯)।রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৩০। বায়ুর...
রাজধানীতে বায়ুদূষণ রোধে অভিযান
বায়ু ও শব্দ দূষণ রোধে লোক দেখানো অভিযান করছে পরিবেশ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চলে মাত্র দুই ঘণ্টা। জরিমানা করার পর ওপর মহলের ফোনে আবার কমে যায় অঙ্ক। রাজধানীর বায়ু ও শব্দ...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর