করোনায় কমছে মৃত্যু ও রোগীর সংখ্যা

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৩:৫৭ পিএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমার ধারা অব্যাহত রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১১৪ জন। একইসময়ে নতুনকরে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৪৯ জন।

এনিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৫১৩ জন। একইভাবে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন। 

মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এদিন অ্যান্টিজেনসহ মোট ৩৪ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ১২। অদ্যবধি শানাক্তের হার ১৬ দশমিক ৮৯। 

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন এবং এখন পর্যন্ত ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন সুস্থ হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন রোগী ২৫৮ জন

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৫৮ জন নারী। এপর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৬৪৬ জন এবং নারী ৮ হাজার ৮৬৭ জন। 

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৮৭ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ২৪ জন এবং বাসায় মারা গেছেন তিনজন। 

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৪২ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ৬, খুলনায় ১৩, বরিশালে ৫, সিলেটে ৯, রংপুরে ৬ ও ময়মনসিংহে ৪ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের ৯, ৭১ থেকে ৮০ বছরের ২১, ৬১ থেকে ৭০ বছরের ৩৬, ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৪, ২১ থেকে ৩০ বছরের ৪, ১১ থেকে ২০ বছরের একজন এবং শূণ্য থেকে দশ বছরের মধ্যে একজন রয়েছেন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 


একাত্তর/আরএইচ

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর