নানা আয়োজনে পালিত হবে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০২:৫৯ পিএম

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী ৬ আগস্ট। ৪১ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিনটি উপলক্ষ্যে কাল সকালে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও তাঁর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কুরআন খতম, কুরআন খানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে। 

বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তাঁর উদ্যোগ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্তের নামাজের জন্য আযানের শব্দ পৌঁছে যায় তাঁর সমাধি স্থানে সেই মসজিদের মিনার হতে যেটি তিনি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন সকল নৌবাহিনীর সদস্যদের জন্য।

৬ আগস্ট বাংলাদেশ নৌবাহিনীর সকল নৌঘাটিতে প্রয়াত নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরণে দোয়া মহফিল অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর সকল সদস্যবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন।

দিনটি উপলক্ষ্যে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন "মাহবুব ভবন" এ কুরআন খতম, কুরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া করতে অনুরোধ করেছেন।

বেগম মাহবুব আলী খান ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন ছিন্নমূল শিশু কিশোরদের প্রতিষ্ঠান 'সুরভি'। তিনি স্মরণ করেন যে, তাঁর শ্রদ্ধেয় স্বামীর উৎসাহ ব্যতিরেকে তিনি এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সফলকাম হতে পারতেন না। 

রিয়ার এ্যাডমিরাল এম এ খানের পরম শ্রদ্ধেয় মা জুবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়ত পরবর্তীতে তাঁকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে। আগামী ৭ আগস্ট সুরভি'তে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

কাল ঢাকাস্থ জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাউনিয়াবাদ, জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভাষনটেক ক্যান্টনমেন্ট, সনমান্দি খান বাড়ি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সোনারগাঁও নারায়নগঞ্জে কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। 

ঢাকাস্থ বিভিন্ন মসজিদেও আজ বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এগুলো হলো- ১) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ২) বায়তুল আমান জামে মসজিদ ধানমন্ডি, ৩) তাকওয়া জামে মসজিদ, ৪) ঈদগাহ জামে মসজিদ, ৫) আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, ৬) মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, ৭) বায়তুল মামুর জামে মসজিদ, ৮) সোবাহানবাগ জামে মসজিদ, ৯) বায়তুল আক্সা জামে মসজিদ, ১০) ডরমেটরী জামে মসজিদ, ১১) বাইতুল মোল্লাহ জামে মসজিদ, ১২) বাইতুল কুরবান জামে মসজিদ, ১৩) বাইতুল মামুর জামে মসজিদ, ১৪) বাইতুল মুমিন জামে মসজিদ ১৫) বাইতুল আমান জামে মসজিদ, ১৬) হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদ ১৭) বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, ১৮) বাইতুল জান্নাহ জামে মসজিদ ১৯) বাইতুল করিম জামে মসজিদ, ২০) বাইতুল মুমিন জামে মসজিদ ২১) হাইকোর্ট মাজার মসজিদ।

এছাড়াও রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের জন্মভূমি সিলেটে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। দক্ষিণ সুরমাবাসীর ও পরিবারের পক্ষ থেকে কদমতলী মসজিদে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও শিরনি বিতরণ। আসরের নামাজের পর মাহবুব আলী খান স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.) দরগা মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ। বিরাহিমপুর জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা কলাবাগান সিলেটে পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হবে। মাগরিবের পরে সিলাম মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ। তাঁর প্রিয় জন্মভূমির বহু উন্নয়নপ্রকল্প তিনি মন্ত্রী থাকাকালীন সময়ে সম্পাদন করেন।

গুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ৬ আগস্ট মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর মিলাদ ও তোবারক বিতরণ করা হবে। 
গাবতলী বাগবাড়ী জামে মসজিদে কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। লাঠিগঞ্জ অন্ধ এতিম খানায় মরহুমের পরিবারের পক্ষ থেকে সারাদিনব্যাপি কুরআন খতম ও বাদ জোহর খাবারের আয়োজন করা হবে। বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পদ্মপাড়া আর রহমান মসজিদে বাদ আসর মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।

জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্ কামাল (রা.) এর মাজারে এই দিনটি উপলক্ষ্যে মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সৌদি আরবের পবিত্র মক্কা শরীফ ও মদীনা শরীফে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে ও মুসল্লিগন পবিত্র ওমরাহ্ পালন করবেন। পবিত্র ওমরাহ্ পালনকালে তার সৌভাগ্য হয়েছিল পবিত্র কা'বা ঘর ধোওয়ায়- সেটি নিশ্চয়ই ছিল 'পরম করুনাময় আল্লাহতালার অসীম রহমতের নিদর্শন। সেই পবিত্র কাবা ঘর ধোওয়ার বস্তুটি আজও সুরক্ষিত আছে- তাঁর স্মৃতিবিজড়িত বহু জিনিসের মাঝে।

এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাজ্যেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই যুক্তরাজ্যেই রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান তরুণ, মেধাবী নৌ অফিসার হিসেবে উচ্চতর ট্রেনিং নেন এবং সমস্ত কমনওয়েলথ দেশসমূহের অংশগ্রহণকারী অফিসারসমূহের মধ্যে কৃতিত্ব অর্জন করেন ও মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ এর পক্ষ থেকে পুরস্কৃত হন। 

লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে আজ সকাল ১০টা ৩০ মিনিটে কুরআন খতম অনুষ্ঠিত হবে মাহবুব আলী খান স্মৃতি সংসদের পক্ষ থেকে। এরপর সন্ধ্যায় লন্ডনের রয়েল রিজেন্সি হলে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, স্মৃতি চারণ ও কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল ৭ই আগস্ট মাহবুব আলী খান স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে ফুড ব্যাংকে খাদ্য বিতরণ করা হবে। এছাড়াও তাঁর পরিবারের পক্ষ থেকে পূর্ব লন্ডনের ইসলামিক রিলিফ চ্যারিটিতে বত্র প্রদান করা হবে।

এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এয়ারলিংটন ভার্জিনিয়ার দারুল হিকমাহ্ ইসলামী সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নিউ ইয়ার্কের জ্যাকসন হাইটস এ ইসলামী সেন্টারেও দোয়া মাহফিল আয়োজিত হবে আজ ৬ আগস্ট। মালয়েশিয়ায় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কুরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।

বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসাগুলোর মধ্যে রয়েছে- মাদ্রাসা দাতো কেরামাত কুয়ালালামপুর, মাদ্রাসা তাহফিজ আমপাংজায়া, আমপাং তাহফিজ আল-মুসতাকিম রাওয়াং, সুরাউ আন-নূর জুরু মাকরজ, পেনাং, মাসজিদ আল হিদায়া, তামান সুকুন, আসাস জায়া, বুকিত মারতাজাম, পেনাং মালয়েশিয়া। সন্ধ্যায় মরহুমের কর্মময়জীবন সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে মসজিদ আল খায়ের বুকিত বিনতাং কুয়ালালামপুর।

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। মিউজিয়ামে প্রয়াতের অসাধারণ কর্মজীবনের স্মৃতিবিজড়িত বস্তুসমূহ প্রদর্শিত আছে।

কার্ডিওভাসকুলার রিসার্চ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজ সেবার উদ্দেশ্যে স্থাপিত হবে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট এবং জনগণের মাঝে হৃদ্‌রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও এর চিকিৎসা প্রদানে ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ কার্ডিওলজি এন্ড রিসার্চ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে তাঁর জন্মভূমি সিলেটে। দুঃচ্ছ, অসহায় রোগীদেরকে এই প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা প্রদানেরও উদ্যোগ নেওয়া হবে।

আরবিএস
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর