গুলশানে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, আহত পাঁচ

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:২৪ পিএম

গুলশানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বার সাথে ধাক্কায় ৫ জন আহত হয়েছে। কারটিতে আলোচিত ওয়েব সিনেমা নেটওয়ার্কের বাইরের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার, নাফিজা তুষি, জুনায়েদ বোকদাদি ও শরিফুল ইসলাম রাজ ছিলেন। 

আহতদের গুলশান-২ এর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়েছে। তাদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে। তারা হলেন, অভিনেতা জুনায়েদ বোকদাদি ও নাফিস মো. ইসমাইল নামের এক ব্যক্তি।

আরও পড়ুন: দুর্ঘটনার শিকার 'নেটওয়ার্কের বাইরে'র তুষি-রাজ জুটি

জানা যায়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, রাতে গুলশান ১ নাম্বারে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোট ৫ জন আহত হন। তাদের মধ্যে দুই জন আইসিইউতে রয়েছেন। বাকিরা সাধারন বেডে চিকিৎসা নিচ্ছেন। 


একাত্তর/আরএইচ

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর