বিএএফ শাহীন কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১০:১৩ পিএম

রাজধানী ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষার্থীকে নিয়ে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট-২০২৫’ আয়োজন করে ঢাকার বিএএফ শাহীন কলেজ। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) কলেজ প্রাঙ্গণে এই সামিটের উদ্বোধন করেন বিমান বাহিনীর শিক্ষা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর আবুল ফজল মুহাম্মদ আতিকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে এয়ার কমডোর আবুল ফজল মুহাম্মদ আতিকুজ্জামান বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের দেশ ও দেশের বাইরে ইংরেজি ভাষা দক্ষতায় অগ্রণী ভূমিকা পালন করবে। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বসূলভ সম্পর্ক দৃঢ় হবে। এসময় তিনি মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার কথা স্মরণ করেন

বিএএফ শাহীন কলেজ ঢাকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে বিএএফ শাহীন কলেজ ঢাকার অধ্যক্ষ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরবিএস
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর