ইন্সটিটিউট অফ হযরত মোহাম্মদ (সা.) এর বছরব্যাপী উদযাপন শুরু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম

মহানবী (সা.) -এর জন্ম বার্ষিকী আজ। একারণে এবছর ইন্সটিটিউট অফ হযরত মোহাম্মদ (সা.) -(ও.আই.সি.) এর ৫১তম অধিবেশনে ১৫/৫১-সি নং রেজুলেশনের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ১৪৪৭ হিজরি বছরকে ‘রহমতের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ১৫০০তম জন্মবার্ষিকীর স্মরণের বছর’ হিসেবে ঘোষণা করা হবে।

এ উপলক্ষে ইন্সটিটিউট অফ হযরত মোহাম্মদ (সা.) বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৬ সেপ্টেম্বর) ১২ই রাবিউল আউয়াল দৃষ্টি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ ছাত্র ছাত্রীদের জন্য আয়োজিত দেশব্যাপী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা ছিলো পবিত্র কোরআনের তাফসীর আলোচনা, মিলাদ মাহফিল, দৃষ্টি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ ছাত্র ছাত্রীদের জন্য দেশব্যাপী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা।

উল্লেখ্য, ইন্সটিটিউট অফ হযরত মোহাম্মদ (সা.)  গত ২০০৪ সাল থেকে যাকাত তহবিলের মাধ্যমে বিনামূল্যে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ব্রেইল ও ইন্টারনেট প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতি বছর পবিত্র রবিউল আউয়াল মাসে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।

একাত্তর/আরএ
চির নতুনেরে দিলো ডাক, পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। সঙ্কটে, সাহসে, আনন্দ-বেদনায় বাঙালির প্রতি মুহূর্তের আশ্রয় রবীন্দ্রনাথ ও তার সৃষ্টিসম্ভার। আজ যখন হিংসায় উন্মত্ত...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ।
নানা আয়োজনে উদযাপিত হয়েছে সাবেক প্রধান বিচারপতি প্রয়াত সৈয়দ মাহবুব মোরশেদের ১১৩তম জন্মবার্ষিকী। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর