বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৩:০৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগরভবনের সামনে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের তথ্য ও গণসংযোগ পরিচালক আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক (বিপণন) ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক (বিক্রয়) মো. মোখলেছুর রহমান মারুফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ কর্মগুণে যুগ যুগ ধরে সারাবিশ্বের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। ১৯৭১ সালে জাতির পিতার নেতৃত্ব ও দূরদর্শী প্রজ্ঞার কারণেই পাকিস্তানের শোষণ ও অপশাসন থেকে মুক্ত হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের লাল-সবুজের ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, বাতিঘর ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত আধুনিক হামদর্দ বাংলাদেশ সেই লক্ষ্য বাস্তবায়নে নিরন্তরভাবে স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাজ করে যাচ্ছে।

বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগ সফল করতেও হামদর্দ সারাদেশে স্বাস্থ্য ও শিক্ষাসেবা নিয়ে মানুষের দ্বারে দ্বারে কড়া নাড়ছে।

একাত্তর/আরএ
মহানবী (সা.) -এর জন্ম বার্ষিকী আজ। একারণে এবছর ইন্সটিটিউট অফ হযরত মোহাম্মদ (সা.) -(ও.আই.সি.) এর ৫১তম অধিবেশনে ১৫/৫১-সি নং রেজুলেশনের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ১৪৪৭ হিজরি বছরকে ‘রহমতের...
হামদর্দের কাছ থেকে মানবসেবার প্রেরণা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দুর্নীতি বন্ধ করা গেলে নতুন বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক...
চির নতুনেরে দিলো ডাক, পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। সঙ্কটে, সাহসে, আনন্দ-বেদনায় বাঙালির প্রতি মুহূর্তের আশ্রয় রবীন্দ্রনাথ ও তার সৃষ্টিসম্ভার। আজ যখন হিংসায় উন্মত্ত...
প্রচণ্ড গরমের এই অবস্থায় রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে ক্লান্ত তৃষ্ণার্ত পথচারীদের বিনামূল্যে শরবত রুহ্ আফজা পান করাচ্ছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর