মানবতার অবক্ষয়ের যুগেও পরম আশ্রয় রবীন্দ্রনাথ

আপডেট : ০৮ মে ২০২৪, ১২:৫৯ পিএম

চির নতুনেরে দিলো ডাক, পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। সঙ্কটে, সাহসে, আনন্দ-বেদনায় বাঙালির প্রতি মুহূর্তের আশ্রয় রবীন্দ্রনাথ ও তার সৃষ্টিসম্ভার। আজ যখন হিংসায় উন্মত্ত পৃথিবী, দেশে দেশে যুদ্ধ আর মানবতার অবক্ষয়, তখনও আমাদের পরম আশ্রয় রবীন্দ্রনাথ।

চির নতুনের মাঝে এভাবে নিজের আবির্ভাবক্ষণকে অনুভব করেছেন রবীন্দ্রনাথ। চেয়েছেন সূর্যের দীপ্তিতে পৃথিবীকে আলোকিত করতে।

তবু আঁধার কাটেনি... একুশে শতকে এসেও সভ্যতার সংকট। আশি বছর বয়সে তার উদ্বেগ, উৎকণ্ঠা যেন অশান্ত বিশ্বে স্থায়ী রূপ নিতে শুরু করেছে। রক্ত ঝরছে গাজায়। মৃত্যুপুরী রাফাহ কিংবা ইউক্রেন। বিশ্ব যেন ফিরে গেছে গেল শতকের রক্তপাতে।

সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, এর কারণটা হচ্ছে, সমগ্র বিশ্বের দিকে তাকালে দেখা যাবে, একদিকে সভ্যতার চর্চা হচ্ছে, যেটা রবীন্দ্রনাথ বলছেন, মুক্তিরূপ। আরেকদিকে শক্তিরূপ। সভ্যতার এ সঙ্কটের কথাই তিনি বলেছেন।

তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে যখন শিল্প যুক্ত হয়, বিশেষ করে মারণাস্ত্র তৈরির শিল্প, তখন পৃথিবীর ভারসাম্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

তাহলে উপায়। ফিরতে হচ্ছে রবীন্দ্রনাথের কাছে। তার জাতীয়তাবাদী চিন্তা আর দর্শনের কথা বলছেন এই শিক্ষাবিদ।

শিক্ষাবিদ ফকরুল আলম জানান, প্রথম বিশ্বযুদ্ধের সময় নিউইয়র্কে কবিগুরুর সফরের সময় তাকে দেখতে আসা লোকেরা অভিযোগ কর যে, তারা ৪০ ডলার দিয়ে টিকেট কেটে ঢুকলো, অথচ কবিগুরু তাদের বকলেন। আর জাপানে কবিগুরুর সফরে তেমন কেউই ছিলেন না তাকে বিদায় জানানোর জন্য। কিন্তু কোনো সময়েই কবি পিছু পা হননি।

তিনি জানান, বিশ্বকবি চিরকালই চেয়েছেন বিশ্ববাসী যেন সব দ্বন্দ্ব আর ভুল বুঝাবুঝি থেকে দূরে সরে এক হতে পারে।

বহুত্ববাদী সংস্কৃতির কথা বলেছেন রবীন্দ্রনাথ। সংহিসতার জন্ম দেয়া কারণগুলো নিরসনের জন্যও আমাদের বারবার রবীন্দ্রনাথের কাছেই ফিরতে হয়।

 

একাত্তর/জো
মহানবী (সা.) -এর জন্ম বার্ষিকী আজ। একারণে এবছর ইন্সটিটিউট অফ হযরত মোহাম্মদ (সা.) -(ও.আই.সি.) এর ৫১তম অধিবেশনে ১৫/৫১-সি নং রেজুলেশনের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ১৪৪৭ হিজরি বছরকে ‘রহমতের...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর