ইসিতে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ, বিএফইউজের নিন্দা

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০১:৩৪ পিএম

বাংলাদেশ নির্বাচন কমিশনে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ দেওয়ায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। একইসাথে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় উদ্বেগ, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করা হয়। 

সোমবার (৩০ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 

বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন উক্ত বিজ্ঞপ্তিতে বলেন, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিক প্রবেশের নতুন নিয়মে সাংবাদিকের সঙ্গে ক্যামেরা নেই কেন এমন হাস্যকর প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া নির্বাচন ভবনে প্রবেশের আগেই প্রবেশপথে নাম, ঠিকানা, সময়, কার কাছে যাবেন, কি কাজ, কতক্ষণ থাকবেন ইত্যাদি লিখে প্রবেশ করতে হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন: নদী থেকে বালি তুলতে গিয়ে পাওয়া গেলো মর্টার শেল

বিবৃতিতে নেতৃদ্বয় এ ধরনের নির্দেশনাকে স্বাধীন সাংবাদিকতার অন্তরায় হিসেবে অভিহিত করে বলেন, তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের উদ্দেশ্যে একজন সাংবাদিককে প্রকাশ্য এবং গোপনীয় নানা জনের সাথে কথা বলতে হয়। কিন্তু কার কাছে কি কাজে যাবেন সেটি ব্যাখ্যা দিয়ে কখনও সুষ্ঠু সাংবাদিকতা সম্ভব নয়। 

বিবৃতিতে অনতিবিলম্বে হঠকারী এ সিদ্ধান্ত বাতিল করে স্বাধীন সাংবাদিকতার সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।


একাত্তর/আরএইচ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর