ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ডিআরএমসি টেক কার্নিভালের সমাপনী অনুষ্ঠিত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৬ এএম

তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (ডিআরএমসি) আইটি ক্লাব আয়োজিত ‘৮ম ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভাল-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা।

তিনদিন ব্যাপী এ কার্নিভালে আইটি প্রজেক্ট ডিসপ্লে, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়েবসাইট ডিসপ্লে, আইসিটি অলিম্পিয়াড, লাইন ফলোয়িং রোবট, লোগো ডিজাইন, টেক আর্টিকেল রাইটিং ইত্যাদি ইভেন্টে দেশের চার শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও কার্নিভালের আহবায়ক আখতার জাহান ফেরদৌসী বানু, ডিআরএমসি আইটি ক্লাবের মডারেটর ও প্রভাষক সৈয়দ মাহবুব হাসান আমিরী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকবৃন্দ।

উন্নত সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং নবীনদের উদ্ভাবন ও সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই টেক কার্নিভাল এর আয়োজন।

আরবিএস
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর