যশোরের এসপি-এএসপির অপসারণের দাবি জনপ্রতিনিধিদের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০ এএম

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইনের অপসারণের দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। 

বৃহস্পতিবার যশোর পৌরসভা হলরুমে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

প্রথমে সংবাদ সম্মেলন প্রেসক্লাব যশোরে হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার মুখে তা পরে পৌরসভার হলরুমে করা হয়। সংবাদ সম্মেলন থেকে একই দাবিতে শুক্রবার মানববন্ধন, শনিবার বিক্ষোভ মিছিল, রোববার দড়াটানায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে। এরপরও তাদের অপসারণ করা না হলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র শেখ মোকছিমুল বারী অপু। এতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, হৈতবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহিদুর রহমান রিপন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল।

এছাড়া জনপ্রতিনিধিদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন ও জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ সদস্য জবেদ আলী প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন আমাদের জনপ্রতিনিধিদের নানাভাবে হয়রানির মাধ্যমে সম্মানহানি করছেন। তাদের ওপর অর্পিত দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পরিবর্তে জনপ্রতিনিধিদের জনসম্মুখে সম্মানহানি করছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত কয়েকদিন ধরে যশোর পৌরসভার কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, রাজিবুল আলম, শাহেদ হোসেন নয়ন, সাহিদুর রহমান রিপনসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধির অফিস ভাঙচুর করেছে পুলিশ। বুধবার রাতে সুনির্দিষ্ট কোনও মামলা না থাকলেও কাউন্সিলর মিলনকে আটক করে নির্যাতন করা হয়েছে। কোনো কিছু ঘটলেই এসব জনপ্রিয় কাউন্সিলরের অফিস ও বাসভবনে হামলা করে পুলিশ। তাদের এই অপতৎপরতার মাধ্যমে প্রকৃতপক্ষে যারা অপরাধী, সন্ত্রাসী তাদের আড়াল করা হচ্ছে। বেশ আগে থেকেই যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি বেড়েছে। খুনের মতো ঘটনা ঘটছে অহরহ। আমরা বরাবর ঘটনার সঙ্গে জড়িতদের আটকের পক্ষে। এসব ঘটনার অধিকাংশ সিসিটিভি ফুটেজ রয়েছে। কিন্তু সেই ফুটেজ অনুযায়ী আসামিদের আটক না করে অন্যদের হয়রানি করা হচ্ছে। 

এর আগে যুবলীগের বর্ধিত সভার দিন সন্ত্রাসীদের সংঘর্ষ, কাউন্সিলর সাহেদ হোসেন নয়নের ওপর হামলাসহ অনেক ঘটনা রয়েছে, যার কোনো মামলা নেওয়া হয়নি। 

ভুক্তভোগী পরিবারের লোকজন থানায় গেলে ‘এসপির নির্দেশ আছে মামলা নেওয়া যাবে না’ বলে তাদের থানা থেকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। 

২০২১ সালে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাসভবনে বোমা নিক্ষেপ করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখ কাপড় দিয়ে বাঁধা ব্যক্তি বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। তদন্তকারী কর্মকর্তাসহ প্রশাসনের কাছে সেই সিসিটিভি ফুটেজ সরবরাহ করা হয়েছিল। কিন্তু আসামি আটক না করে সেই মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
যশোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবাষিকী উপলক্ষে কর্মজীবন শীর্ষক রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যশোর প্রেস ক্লাব মিলনায়তনে...
যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের বদলির দাবি জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে লিখিত আবেদন করেছেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা।
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৯ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে চোরাকারবারীদের প্রাইভেট কারটিও ক্ষতিগ্রস্ত...
গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ তিন হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ২৮ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।তবে এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর