যশোরের এসপি বদল চান আওয়ামী লীগ নেতারা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের বদলির দাবি জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে লিখিত আবেদন করেছেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা।

শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদনটি করেছেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম মজিদ, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সুব্রত ব্যানার্জি ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার।

আবেদনে বলা হয়েছে, এসপি প্রলয়ের শ্বশুরবাড়ি মনিরামপুরে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য এসপির শ্বশুর হিসেবে ব্যাপক পরিচিত রয়েছে। 

আবেদনে উল্লেখ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার যশোরে প্রায় তিন বছর কর্মরত। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা হলেও তার শ্বশুর বাড়ি মনিরামপুরে। এছাড়া তিনি যশোর-৫ মনিরামপুরের সংসদ সদস্য ও পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ‘জামাই’ হিসেবে ব্যাপক পরিচিত। স্বপন কুমার ভট্টাচার্য এবারও একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আত্মীয়তার কারণ ছাড়াও বর্তমান যশোর-১ আসনের এমপি আফিল উদ্দিনসহ অনেকের সঙ্গে তার ব্যক্তি পর্যায়ের সুসম্পর্ক রয়েছে। যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করবে বলে বেশিরভাগ মানুষ মনে করেন।

আবেদনে আরও বলা হয়, সম্প্রতি প্রলয় কুমার জোয়ারদার নিয়মিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। সাধারণত নিয়মিত পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পূর্ব পদে কর্মরত থাকেন না। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন জয়ী হতে না পারে সেজন্য স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যশোর-৫ (মনিরামপুর)সহ বেশিরভাগ আসনে। মনিরামপুরসহ যশোরের অন্য আসনগুলোতে ভোটারদের শঙ্কামুক্ত রেখে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে এসপি প্রলয় জোয়ারদারকে বদলির আবেদন জানানো হয়েছে।

একাত্তর/এসি
যশোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবাষিকী উপলক্ষে কর্মজীবন শীর্ষক রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যশোর প্রেস ক্লাব মিলনায়তনে...
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইনের অপসারণের দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। 
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৯ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে চোরাকারবারীদের প্রাইভেট কারটিও ক্ষতিগ্রস্ত...
গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ তিন হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ২৮ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।তবে এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর