ধানমন্ডি ৩২ এ টাঙানো হলো হাদি, ভাসানিসহ পাঁচ জনের ছবি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম

পাক আক্রমনের মুখে আওয়ামী লীগের কাপুরুষের মত পালিয়ে গিয়েছিলো বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল।

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে আরিফ সোহেলের নেতৃত্বে বিজয় র‍্যালি ও ধানমন্ডি বত্রিশে মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রনায়ক সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মাওলানা আবদুল হামিদ খান ভাসানি, মেজর জলিল ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদির ছবি টানিয়ে কর্মসূচি পালন করা হয়।

এসময় আরিফ সোহেল বলেন, আওয়ামী ফ্যাসিস্ট আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিলো। যদিও পাক আক্রমনের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপেক্ষা না করেই দেশের আপামর কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা স্বত:স্ফুর্তভাবে একাত্তরের জনযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে গেছে। যুদ্ধ শেষে ভারতীয় আধিপত্যবাদের মুখে জনগণই আবার সংগ্রাম গড়ে তুলেছে।

তিনি আরও বলেন, একাত্তরের জনযুদ্ধ ও পরবর্তী সংগ্রামের  মুছে দেওয়া বীর সিরাজ শিকদার, সিরাজুল আলম খান, মেজর জলিল, মওলানা ভাসানী এবং আজকের সংগ্রামের পথিকৃৎ ওসমান হাদীকে স্মরণে রেখে আমরা একটি সংক্ষিপ্ত বিজয় র‍্যালি করে ধানমন্ডি বত্রিশে গিয়েছি। এই র‍্যালির মধ্য দিয়ে আমরা একাত্তরের জনযুদ্ধকে শেখ পরিবারের ও আওয়ামী ন্যারেটিভের কবল থেকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামকে তাৎপর্য দিতে চেয়েছি। এই ধরনের কর্মসূচি সামনেও চলমান থাকবে, ইনশাআল্লাহ!"

এসময় জুলাই অংশ নেয়া জুলাই যোদ্ধারা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

একাত্তর/এসি
পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানের তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন বলে মনে করছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রোববার (১৪ আগস্ট) শোক দিবস উপলক্ষে ধানমন্ডি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর