প্রস্তাবিত আইনের কারণে সংকটে বেসরকারি উচ্চশিক্ষা খাত 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

দেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক প্রতিনিধি এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। বর্তমানের বৈষম্যমূলক পরিস্থিতি ও নিয়ন্ত্রণমূলক নীতিমালার পরিবর্তন না হলে এ খাতে বড়ো ধরনের অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা করছেন তারা।  

সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানায়। সম্প্রতি ঢাকায় ইউজিসি প্রস্তাবিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ (সংশোধনী) খসড়া এবং চলমান প্রশাসনিক জটিলতা’ শীর্ষক এক জরুরি যৌথ বৈঠকে এই অবস্থান তুলে ধরা হয়। দেশের ৮৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন।  

বৈঠকে বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ টিউশন ফি প্রদানের পাশাপাশি ভ্যাট ও বিভিন্ন কর বহন করেন। অথচ তারা কোনও সরকারি স্কলারশিপ, স্টুডেন্ট লোন বা গবেষণা সহায়তা পান না। তারা এই অবস্থাকে অত্যন্ত অন্যায্য ও বৈষম্যমূলক হিসেবে অভিহিত করেন। 

সংশ্লিষ্টরা অভিযোগ করেন, আধুনিক প্রোগ্রাম অনুমোদনে ইউজিসির দীর্ঘসূত্রতা এবং পিএইচডি কার্যক্রম চালুর অনুমতি প্রদানে সংশ্লিষ্ট দপ্তরের স্থবিরতা শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মবাজারে পিছিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো কোনও সরকারি অনুদান বা জমি ছাড়াই নিজস্ব উদ্যোগে পরিচালিত হলেও ইউজিসির অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে চার লক্ষাধিক শিক্ষার্থী ও হাজার হাজার শিক্ষক-গবেষক, অভিভাবক ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা আজ গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। 

বৈঠকে জানানো হয়, বাস্তবসম্মত সমাধান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বান্ধব নীতিমালা না করা হলে এ খাতে সংঘাত সৃষ্টির আশঙ্কা রয়েছে। দেশের মানবসম্পদ উন্নয়নের স্বার্থে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি-কে অংশীজনদের সাথে নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। 

যৌথ বৈঠকের ৬ দফা গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়— ১) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্বতন্ত্র উচ্চশিক্ষা কমিশন গঠন; ২) নিয়ন্ত্রণ ও বৈষম্যমূলক নীতির পরিবর্তে বিশ্বব্যাপী প্রচলিত শিক্ষা বান্ধব নীতি অনুসরণ; ৩) শিক্ষার্থী ঋণ ও গবেষণা সহায়তা কার্যক্রম চালু; ৪) শিল্প ও শিক্ষা খাতের মধ্যে কার্যকর সম্পর্ক জোরদার; ৫) ভ্যাট ও অপ্রয়োজনীয় কর পুনর্বিবেচনা; ৬) নির্দিষ্ট সময়সীমা ও স্বচ্ছ অনুমোদন প্রক্রিয়া নিশ্চিত করা। 

আরবিএস
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রেপ্রেণরশিপ ডেভেলপমেন্ট (সিইডি), নেদারল্যান্ডস দূতাবাস এবং নেদারল্যান্ডস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ন্যাব) যৌথভাবে ‘নেদারল্যান্ডসে উদ্যোক্তা...
উচ্চ শিক্ষার জন্য সহায়তার অঙ্গীকারে, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি সামাজিক কল্যাণ ট্রাস্ট 'আলহাজ্ব আনোয়ার হোসেন ফাউন্ডেশন' সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর