নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা ও উদ্যোক্তা উন্নয়ন নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ডাচ দূতাবাসের যৌথ আয়োজন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:১০ এএম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রেপ্রেণরশিপ ডেভেলপমেন্ট (সিইডি), নেদারল্যান্ডস দূতাবাস এবং নেদারল্যান্ডস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ন্যাব) যৌথভাবে ‘নেদারল্যান্ডসে উদ্যোক্তা উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ’ -শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

রোববার (১৮ জানুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের হেড অফ মিশন ইউরিস ভান বোমেল। এতে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

অনুষ্ঠানের শুরুতে ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক স্বাগত বক্তব্যে নেদারল্যান্ডসের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরেন। টেকনিক্যাল সেশনে ন্যাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম উদ্যোক্তা হওয়ার গুরুত্ব আলোচনা করেন।

এছাড়া বেচো লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা শাহরিয়ার খান সাজিদ তার ক্যারিয়ার পরিকল্পনায় সিইডি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন।

উচ্চশিক্ষা ও উদ্ভাবনী উদ্যোগের সম্ভাবনা নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন দূতাবাসের সিনিয়র পলিসি এডভাইজার এ কে ওসমান হারুনী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট সাইন্টিস্ট ড. মহসিনা সৈয়দা আখতার।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউনল্যান্ড তার বক্তব্যে নেদারল্যান্ডস দূতাবাসকে ধন্যবাদ জানান ‘ম্যাপড ইন বাংলাদেশ’ প্রকল্পে অর্থায়নের জন্য, যার মাধ্যমে দেশের পোশাক কারখানাগুলোকে ডিজিটাল মানচিত্রের আওতায় আনা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউরিস ভান বোমেল বলেন, উদ্যোক্তাদের জন্য বেসরকারি খাতের সাথে সংযুক্তি জরুরি, যা নেদারল্যান্ডস দূতাবাস ‘অরেঞ্জ কর্ণার’ উদ্যোগের মাধ্যমে নিশ্চিত করছে।

তিনি পানি ও কৃষি খাতে দুই দেশের একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ভবিষ্যৎ লক্ষ্য ও সমাপনী উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় গ্লোবাল সাউথের সেরা প্রতিষ্ঠান হতে চায় এবং কৃষি প্রযুক্তি ও পোশাক খাতের গবেষণায় শীর্ষস্থান ধরে রাখতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিইডি-এর মিস জেবা ফারজানা।

ন্যাবের সিনিয়র মেম্বার ড. বিল্লাল হোসেনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একাত্তর/আরএ
দেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক প্রতিনিধি এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা।
ঢাকাস্থ আলজেরিয়ার গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দূতাবাসে ‘জাতীয় মুজাহিদ দিবস’ পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) জাতীয় মুজাহিদ দিবস উপলক্ষে একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস।
তিনজন নারী শেফ। যারা লড়াই করেছেন জেন্ডারভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে। নানা প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত হয়েছেন সফল। তাদের লড়াইকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র "আ ওম্যানস প্লেস"। যুক্তরাষ্ট্র...
উচ্চ শিক্ষার জন্য সহায়তার অঙ্গীকারে, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি সামাজিক কল্যাণ ট্রাস্ট 'আলহাজ্ব আনোয়ার হোসেন ফাউন্ডেশন' সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর