কাশিয়ানীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে তার নির্বাচনী এলাকা কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-০১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। 

কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ আফজাল হোসেন বাচ্চু বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধাসহ সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। 

একাত্তর/এসি
গোপালগঞ্জের কাশিয়ানীর ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য পদপ্রার্থী। 
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় গোপালগঞ্জে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর