বগুড়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটির অভিষেক

আপডেট : ০১ জুন ২০২৪, ০৯:৩৮ পিএম

বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার নবগঠিত কমিটির (২০২৪-২৬) অভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান রাজধানী ঢাকার কারওয়ানবাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) ভবনের রেইনি রুফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সভাপতি এহসান পারভেজ তুহিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের শুরুতেই নতুন কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। বিদায়ী কমিটি দক্ষতা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করার জন্য সবাইকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় বগুড়া জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা ও দৈনিক করতোয়া পত্রিকার বিশেষ প্রতিবেদক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ আহমেদ অটলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার পাশে থাকার আশ্বাস দিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ অ্যান্ড ওয়ান ফার্মা লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, সিআইপি বলেন, বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠক ও দর্শকের কাছে তুলে ধরবে। বগুড়ার ইতিহাস, ঐতিহ্যের কথা দেশের মানুষের কাছে তুলে ধরবে বগুড়া জার্নালিস্ট ফোরাম সেই প্রত্যাশা করি।

বগুড়া জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এই সংগঠন সামনে আরও সুন্দর হবে সেই কামনা করেন।

অনুষ্ঠানে উপদেষ্টা আশিস উর রহমান শুভ, মাহমুদ হাসান ও উত্তম চক্রবর্তী উপস্থিত থেকে বক্তব্য দেন।

বর্তমান সভাপতি এহসান পারভেজ তুহিন ও সাধারণ সম্পাদক হাবিব রহমান বগুড়া জার্নালিস্ট ফোরামের ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করেন।

সবশেষে তারা বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকাকে সামনে এগিয়ে নিতে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

একাত্তর/আরএ
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
​বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রগতিশীল ধারায় মিডিয়া ও সাংস্কৃতিক চর্চার উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো নতুন সংগঠন ‘শেকড় কালচারাল ফাউন্ডেশন’।
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা নিয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। 
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর