রমজানে লাইজলের বিশেষ উদ্যোগ

তৃতীয়বারের মতো শুরু হলো ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৫:১৫ পিএম

টানা দুইবারের অভাবনীয় সাফল্যের পর এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। এবারও ক্যাম্পেইনটির মাধ্যমে দেশের ১০০টি মসজিদ পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে, যা মুসল্লিদের জন্য মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি জনকল্যাণে ব্র্যান্ডটির প্রতিশ্রুতি তুলে ধরেছে।

মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনটি উদ্বোধন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। পুরো রমজানে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের সাতটি বিভাগের ১০টি করে মোট ৭০টি মসজিদ পরিষ্কার করা হবে। রাজধানী ঢাকার ৩০টি মসজিদও এই বৃহৎ ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত। লাইজেলের নিজস্ব টিম, স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতারা এতে সহযোগিতা করছেন।

রমজান মাসে মসজিদগুলো নামাজ ছাড়াও ইফতার এবং সেহরিতে মুসল্লিদের পদচারণায় মুখর থাকে। তাই পরিচ্ছন্নতার গুরুত্ব আরও বেড়ে যায়। শুধু রমজানেই নয়; মসজিদের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে প্রতিটি মসজিদে লাইজল প্রদান করছে এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন। এছাড়াও প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স প্রদান করছে লাইজল।

‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ লাইজলের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা পালনের একটি উদ্যোগ। রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো. রাকিব উদ্দিন বলেন, গত দুই বছর আমাদের এই উদ্যোগ অভূতপূর্ব সাড়া পেয়েছে যা এর প্রয়োজনীয়তা প্রমাণ করে। তৃতীয়বারের মতো এই ক্যাম্পেইন বাস্তবায়নের মাধ্যমে আমরা মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিদের পরিচ্ছন্ন পরিবেশে ইবাদত করার সুযোগ নিশ্চিত করতে চাই।

রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি বলেন, রেকিট বিশ্বাস করে আমাদের ব্র্যান্ডগুলোর ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে। পরিচ্ছন্নতায় পবিত্রতার মাধ্যমে লাইজল শুধু হাইজিনের বিষয়টিই প্রচার করে না, বরং পরিষ্কার-পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়তেও সকলকে অনুপ্রাণিত করে তুলছে। এবারের ক্যাম্পেইনটি আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। এটি মুসলিম ধর্মালম্বীদের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করছে।

লাইজলের মূল প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বিশ্বব্যাপী হাইজিন পণ্য, স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে কাজ করে। উদ্ভাবনী পণ্য এবং নানা উদ্যোগের মাধ্যমে জীবনমান উন্নত করার প্রতিশ্রুতির বাইরেও রেকিট বেনকিজার সবসময় সামাজিক কল্যাণে অগ্রাধিকার দেয়। বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সংস্থাটি।

আরবিএস
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
রমজানে মাত্রাতিরিক্ত মুনাফা করার চেয়ে আল্লাহর নৈকট্য অর্জনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান।
অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার ক্যাম্পেইনের র‍্যাফেল ড্র ও ফটো কনটেস্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে এসসি জনসন প্রাইভেট লিমিটেড।
প্রতিদিন বিকেল হলেই ইফতারি নিয়ে ছুটছেন একঝাঁক তরুণ-তরুণী। শুরুটা সেই পহেল রমজান। এখনো চলছে তাদের ছুটে চলা। যেন ক্লান্তি নেই। কখনো তাদের দেখা মেলে রংপুর স্টেশনে, শাপলা চত্বর, চারতলা মোড়, রেলগেট থেকে...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর