অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলো এসসি জনসন

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৬:১০ পিএম

অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার ক্যাম্পেইনের র‍্যাফেল ড্র ও ফটো কনটেস্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে এসসি জনসন প্রাইভেট লিমিটেড।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের নভো টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনসহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে এসসি জনসনের কান্ট্রি হেড ইউসুফ শাফায়েত, হেড অব মার্কেটিং সুকুমার সরকারসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সেটক হোল্ডাররা উপস্থিত ছিলেন।

গত রমজান মাসজুড়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার ক্যাম্পেইনের আয়োজন করা হয়। র‍্যাফেল ড্র ও ফটো কনটেস্ট ছাড়াও ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের জন্য ছিলো নানা ধরনের মজার খেলা ও উপহার।

এই ক্যাম্পেইনের মাধ্যমে এসসি জনসন ভোক্তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার পাশাপাশি অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের ব্যবহারিক উপকারিতা তুলে ধরে।

একাত্তর/আরএ
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
রমজানে মাত্রাতিরিক্ত মুনাফা করার চেয়ে আল্লাহর নৈকট্য অর্জনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান।
টানা দুইবারের অভাবনীয় সাফল্যের পর এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল।
প্রতিদিন বিকেল হলেই ইফতারি নিয়ে ছুটছেন একঝাঁক তরুণ-তরুণী। শুরুটা সেই পহেল রমজান। এখনো চলছে তাদের ছুটে চলা। যেন ক্লান্তি নেই। কখনো তাদের দেখা মেলে রংপুর স্টেশনে, শাপলা চত্বর, চারতলা মোড়, রেলগেট থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর