ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

মিরপুরে অবস্থিত প্রিন্স কিচেন রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, যমুনা ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সিইও পারভেজ খান ও সিনিয়র সাংবাদিক খায়রুজ্জমান কামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম, অ্যাডভোকেট শেখ গোলাম হাফিজ প্রমুখ। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। 

ইফতার আয়োজনকে ঘিরে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। কাশিনাথপুর এলাকার ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সক্রিয় ভূমিকা রাখবে।

আরবিএস
রমজানে মাত্রাতিরিক্ত মুনাফা করার চেয়ে আল্লাহর নৈকট্য অর্জনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান।
অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার ক্যাম্পেইনের র‍্যাফেল ড্র ও ফটো কনটেস্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে এসসি জনসন প্রাইভেট লিমিটেড।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো 'ইফতার ও দোয়া অনুষ্ঠান-২০২৫'।
টানা দুইবারের অভাবনীয় সাফল্যের পর এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল।
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর