স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১২:২১ এএম

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো 'ইফতার ও দোয়া অনুষ্ঠান- ২০২৫'।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অডিটরিয়ামে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজন করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও কলা বিভাগের ডিন কাজী আব্দুল মান্নান, সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক সামিয়া আসাদী, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা ও বিভাগের শিক্ষকবৃন্দ।

আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া বলেন, সাংবাদিকতা বিভাগের এই মিলনমেলা সবার সাথে কুশলাদি বিনিময়ের অন্যতম মাধ্যম। ইফতার তথা মিলনমেলার এমন আয়োজন অব্যাহত রাখার জন্য বিভাগের শিক্ষার্থীদের আহ্বান জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। এছাড়াও, অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটির অন্যান্য সদস্যরাও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিবছরের মতো এবারও ইফতারের আয়োজনে সাংবাদিকতা বিভাগের সাবেক-বর্তমানের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন। বিভাগের শিক্ষার্থীরা জানান, প্রতি রমজানে এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তারা। এ যেন ঈদের আগেই আরেক ঈদ আনন্দ তাদের জন্য। ভবিষ্যতে সবার সম্মিলনে একে-অপরের পাশাপাশি থাকার আশাবাদ ব্যক্ত করেন সবাই।

আরবিএস
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল চারটায় সমিতির দুইটি হলরুমে ইফতার মাহফিলের আগে...
রাজধানীর মিরপুর পল্লবীতে মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।শুক্রবার (৩১ মার্চ) বিকেলে ওই হামলার ঘটনায় বেসরকারি টেলিভিশন এনটিভির...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর