ভেজাল খাবার বিক্রির জন্য ২১ লাখ টাকা জরিমানা করলো র‍্যাব

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০২:২৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও চকবাজার এলাকায় অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অভিযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ২১ লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান চলে বলে এক বিবৃতিতে জানায় র‍্যাব।

এতে বলা হয়, র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। 

আরও পড়ুন: মানুষের অনুকরণে কথা বলতে পারে হাঁসও!

এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে যাত্রাবাড়ী এলাকায় ৭টি প্রতিষ্ঠানকে মোট সাত লাখ বিশ হাজার টাকা, শ্যামপুর এলাকায় ৬টি প্রতিষ্ঠানকে মোট এগারো লাখ টাকা ও চকবাজার এলাকায় ৩টি প্রতিষ্ঠাকে মোট তিন লাখ টাকা করে সর্বমোট একুশ লাখ বিশ হাজার টাকা জরিমানা প্রদান করেন। 

র‍্যাব জানায়, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।


একাত্তর/আরএইচ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা (কুমেরু) অভিযান সফলভাবে সম্পন্ন করার পর, এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর