লিভারপুল ও পিএসজির সঙ্গে হায়ারের গ্লোবাল পার্টনারশিপ ঘোষণা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

বিশ্বের অন্যতম শীর্ষ দুই ফুটবল ক্লাব লিভারপুল ও প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) সঙ্গে গ্লোবাল পার্টনারশিপ ঘোষণা করেছে হায়ার।

বৃহস্পতিবার (৪ আগস্ট) জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ বার্লিন প্রদর্শনী নতুন ব্র্যান্ড স্ট্রাটেজি উন্মোচনের সময় দুই ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতিতে এ ঘোষণা দেয়া হয়।

শনিবার হায়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহু বছরের এ চুক্তির আওতায় হায়ার মাঠে ডিজিটাল প্ল্যাটফর্ম ও রিটেইল টাচ পয়েন্টসে অ্যাক্টিভেশন করবে। ভক্ত-দর্শকদের জন্য এক্সক্‌লুসিভ এক্সপেরিয়েন্স তৈরি এবং কো-ব্র্যান্ডেড স্মার্ট হোম প্রোডাক্ট আনার পরিকল্পনা নিয়েছে।

হায়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট হাইশান লিয়াং বলেন, বিশ্বের দুই শীর্ষ ক্লাবের সঙ্গে পার্টনারশিপ আমাদের গ্লোবাল ভিশন ও ইনোভেশনকে আরও শক্তিশালী করবে।

ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব লিভারপুল এফসি, এটি প্রতিষ্ঠিত হয় ১৮৯২ সালে। ক্লাবটির রয়েছে ১৯টি লিগ টাইটেল, ৬টি ইউরোপিয়ান কাপ এবং প্রায় ৫০ কোটি গ্লোবাল ফ্যানবেস।

ক্লাবটির চিফ কমার্শিয়াল অফিসার বেন ল্যাটি বলেন, ‘হায়ারের গ্লোবাল রিচ আমাদের ওয়ার্ল্ডওয়াইড ফ্যানবেসের সঙ্গে মিলে যায়, আমরা একসঙ্গে কাজ করতে উচ্ছ্বসিত।’

অন্যদিকে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি) ফরাসি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব। গত ১২ মৌসুমে তারা ১০টি লীগ, এক টাইটেল জিতেছে এবং ইন্টারন্যাশনাল সুপারস্টারস নিয়ে গঠিত। ক্লাবের চিফ রেভিনিউ অফিসার রিচার্ড হিজেলগ্রেভ বলেন, এই পার্টনারশিপ আমাদের ফানসদের আরও কাছে নিয়ে আসবে স্টেডিয়ামে এবং ঘরে।

হায়ার ইতিমধ্যে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেনিসসহ বিভিন্ন খেলায় গ্লোবাল স্পনসরশিপ পোর্টফোলিও তৈরি করেছে। এর মধ্যে রয়েছে লা লিগা, লা লিগা পর্তুগাল, রয়‍্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন এবং এটিপি ট্যুর।

বাংলাদেশে হায়ার দ্রুত পপুলার হয়ে উঠছে। স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স, মডার্ন শোরুম এবং লোকাল মার্কেটিং ইনিশিয়েটিভসের মাধ্যমে হায়ার এখন গ্লোবাল ইনোভেশন বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিচ্ছে।

একাত্তর/আরএ
তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে বাংলাদেশে আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তিকে নিয়ে এলো IFAD Pillow Chips. আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া বাংলাদেশ সফরে এসে IFAD Pillow Chips...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এবার জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা ও ফুটবলের প্রতি তার আগ্রহ নিয়ে স্মৃতিচারণ করেছেন তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং হাভাস গ্রুপ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর