ভিডিও ভাইরাল, ডিএসসিসি কাউন্সিলরের বিরুদ্ধে নারীর মামলা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:২৬ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে এক তরুণীর সঙ্গে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ মামলা হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, রাজারবাগ কালীবাড়ি রাস্তা সংলগ্ন ওই তরুণীর শ্বশুরের চায়ের দোকান রয়েছে। সেই দোকান সংস্কার করতে গেলে কাউন্সিলর ৪০ হাজার টাকা দাবি করেন। এ বিষয়ে সত্যতা যাচাই করতে কাউন্সিলরের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তাকে কাউন্সিলর কার্যালয়ে যেতে বলেন। এরপর স্বামীসহ তিনি কাউন্সিলরের কার্যালয়ে যান।

এজাহারে ওই নারী আরও বলেন, ‘৪০ হাজার টাকা প্রসঙ্গে কয়েকটি কথা বলার পর কাউন্সিলর আমায় পাশের রুমে যেতে বলেন। রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। আমাকে বসা থেকে উঠে দাঁড়াতে বলেন। আমি তার কথা মতো উঠে দাঁড়ালে তিনি আমায় জড়িয়ে ধরেন এবং স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। তিনি আমাকে নানা ধরনের অঙ্গভঙ্গি করেন এবং কু-প্রস্তাব দেন। মানসম্মানের ভয়ে তখন কোনো চিৎকার করি নাই। পরের দিন আমায় পুনরায় কু-প্রস্তাব দিলে আমি হ্যাঁ বলে কোনো রকম নিজেকে রক্ষা করি।’

মামলার বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদুল ইসলাম বলেন, এক তরুণীর একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পরে ওই ভুক্তভোগী থানায় এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: নির্বাচন ছাড়া পালাবদলের কোন পথ নেই: কাদের

এদিকে যোগাযোগ করা হলে অভিযুক্ত কাউন্সিলর চিত্তরঞ্জন দাস একাত্তরকে বলেন, আমাকে ফাঁসানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে এই ভিডিও করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলাও আছে। আর ভিডিওর যে দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে ওটা নাটকের একটি দৃশ্য।

তিনি আরও বলেন, আমি আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করবো। প্রতারণা করে কেউ রক্ষা পাবে না। 


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর