শাওমি ফোন কিনলেই বান্ডেলে সর্বোচ্চ ৪৫ শতাংশ মূল্যছাড়

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৫:২৮ পিএম

গ্লোবাল টেক লিড শাওমি বাংলাদেশের গ্রাহকদের জন্য ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইনের মোড়কে নিয়ে এলো বিশাল মূল্যছাড়। নির্দিষ্ট স্টোর থেকে নির্দিষ্ট মডেলের ফোন কিনলেই গ্রাহকরা শাওমি ব্র্যান্ডের মোট ৫টি গ্যাজেটের ওপর পেয়ে যাবেন সর্বোচ্চ ৪৫% পর্যন্ত ডিসকাউন্ট। ২ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।

আকর্ষণীয় এই ক্যাম্পেইনে ডিসকাউন্ট পণ্যের আওতায় রয়েছে হাই কোয়ালিটির অত্যাধুনিক ইয়ার বাডস ও স্মার্ট ওয়াচ। ইয়ারবাডসের মধ্যে Redmi Buds 5A, Redmi Buds 5C ও POCO Pods- এই তিনটি মডেলের ওপর ডিসকাউন্ট প্রযোজ্য হবে। পাশাপাশি স্মার্ট ওয়াচের মধ্যে রয়েছে Redmi Watch 5 Active ও Redmi Watch 5 Lite এ দুটি মডেল। Redmi Buds 5A পাওয়া যাবে ১৪৯৯ টাকায়, যার সর্বোচ্চ মূল্য ছিলো ২৭৯৯ টাকা। 

Redmi Buds 5C পাওয়া যাবে ১৯৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৩৪৯৯ টাকা। POCO Pods পাওয়া যাবে ১১৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ১৯৯৯ টাকা। এ ছাড়াও Redmi Watch 5 Active পাওয়া যাবে ২৯৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৪৪৯৯ টাকা এবং Redmi Watch 5 Lite পাওয়া যাবে ৪৪৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৬৪৯৯ টাকা। 

অফারটি পেতে হলে গ্রাহককে শাওমির যেকোনো অথোরাইজড স্টোর, পিকাবু অথবা গ্যাজেট অ্যান্ড গিয়ার (জি&জি) এর যেকোনো আউটলেট থেকে শাওমি রেডমি নোট ১৪ সিরিজের যেকোনো ফোন কিংবা রেডমি ১৩ (৮+১২৮ জিবি) ভ্যারিয়েন্টের ফোনটি কিনতে হবে। 

স্টক থাকা সাপেক্ষে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাহক উল্লেখিত মডেলের একটি ফোনের জন্য উল্লেখিত গ্যাজেটের যেকোনো একটি পণ্য ছাড়ে কেনার সুযোগ পাবেন। 

শাওমি কর্পোরেশন ("Xiaomi") ২০১০ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ (১৮১০.এইচকে) এ হংকং স্টক এক্সচেঞ্জের প্রধান বোর্ডে তালিকাভুক্ত হয়। শাওমি হল একটি কনজিউমার ইলেকট্রনিক্স এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। শাওমি ১৭ জুলাই ২০১৮ সালে বাংলাদেশে নিজেদের অফিসিয়াল কার্যক্রম শুরু করে এবং বর্তমানে শাওমি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

আরবিএস
২০১৫ সাল থেকে মোবাইল রিপেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছে GSM Repair। দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানটি মোবাইল রিপেয়ার সার্ভিসে দক্ষতা, কাস্টমার আস্থা এবং মানসম্মত সার্ভিসকে সর্বোচ্চ...
বন্ধুরা তোমাদের চিরচেনা কানেকশন এবার পেল নতুন নাম; এয়ারটেল এখন সার্কেল।
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে তাদের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে। 
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর