এবার কোন খরচ ছাড়াই কর্মী যাচ্ছে মালয়েশিয়াতে

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৬:৩২ পিএম

এবার কোনো খরচ ছাড়াই কর্মী যাচ্ছে মালয়েশিয়া। প্রথম ব্যাচে ২০ জন কর্মী গেলেও আগামী দুই বছরে পঞ্চাশ হাজার কর্মী এ প্রক্রিয়ায় মালয়েশিয়া যেতে পারবে বলে জানিয়েছে বায়রা। 

সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে এসব কর্মী পাঠানো হচ্ছে। মন্ত্রণালয় বলছে, শুধু বেসরকারিভাবে নয়, সরকারিভাবেও বিনা খরচে কর্মী পাঠানোর চেষ্টা চলছে। 

কোনো টাকা ছাড়া বিদেশ যাওয়া যেন স্বপ্ন মতো। মালয়েশিয়া যেতেও একজন কর্মীকে কয়েক লাখ টাকা খরচ করতে হয়। এনিয়ে আলোচনা-সমালোচনারও শেষ নেই। 

তবে, তারপরও পরিচিত এক ব্যক্তির মাধ্যমে কিশোরগজ্ঞের রহিম জানতে পারলো ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামে একটি এজেন্সি বিনা টাকায় কর্মী পাঠাবে মালয়েশিয়া। 

মাত্র ২০ জন কর্মী এই সুযোগ পেলেও, গেলো এক বছরে মালয়েশিয়া যাওয়া প্রায় আড়াই লাখ কর্মী কিন্তু চার থেকে পাচ লাখ টাকা খরচ করেই বিদেশ গেছেন। 

তাহলে কর্মীরা বিনা খরচে কীভাবে যেতে পারবেন বিদেশ। এই প্রশ্ন ছিলো এই কাজের উদ্যেক্তা ক্যাথারসিসের প্রধান রুহুল আমিন স্বপনের কাছেই। 

তিনি জানান, ‘স্পেশাল ওয়ান রিক্রুটমেন্ট প্রজেক্ট’-এর আওতায় মালয়েশিয়াত কর্মী পাঠানো হয়। কোন মালয়েশিয়ার কোন প্রতিষ্ঠান চাহিদাপত্র দিলে তখন আর কর্মী পাঠাতে টাকা দিতে হয় না।

আর মালয়েশিয়ান হাইকমিশনার বলছেন, অনেক কোম্পানিই আছেন যারা সঠিক পদ্ধতিতে কর্মী নেবার অপেক্ষায় আছেন। 

তবে বিনা খরচে কর্মী যাবার এই প্রক্রিয়া আরো দ্রুত হবে যদি সরকার এই প্রক্রিয়ায় অংশ নেবে। এমন কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা সরোয়ার আলম। 

অতীতে বিনা পয়সায় কর্মী পাঠানোর উদ্দ্যোগ নেওয়া হলেও, এজেন্সিগুলোর প্রতারণার কারনেই তা আলোর মুখ দেখেনি। এখন সময় এসেছে সেই দৃশ্যপট বদলে দেয়ার। 


একাত্তর/এআর

মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরে চিকিৎসাধীন থাকা এক প্রবাসী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর