কবি আল মুজাহিদী আর নেই, একাত্তর পরিবারের গভীর শোক

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৫:৪১ পিএম

বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই। 

শুক্রবার (১৯ জুন) দুপুর ১.৪০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

কবি আল মুজাহিদী একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাবিব আল মুজাহিদীর বাবা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে একাত্তর টেলিভিশন পরিবার। 

পরিবারের সদস্যরা জানান, বুধবার বেলা ১২টার দিকে হার্ট অ্যাটাক হলে সংকটাপন্ন অবস্থায় তাকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতাল থেকে কন্টিনেন্টাল হাসপাতালে নেয়া হয়। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। 

চিকিৎসকরা জানান, তার শরীরের গুরুত্বপূর্ণ একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করছিলো না। প্রায় দু’সপ্তাহ যাবত কথা বলতে পারছিলেন না তিনি। 

আজ বাদ এশা কবি আল মুজাহিদীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে। আগামীকাল সকাল ১০টায় দ্বিতীয় নামাজে জানাজা হবে জাতীয় প্রেস ক্লাবে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

প্রেম, জীবন ও মৃত্তিকা আল মুজাহিদীর কবিতার মূল বিষয়। কবিতা, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ ও শিশু-কিশোর মিলিয়ে তার গ্রন্থসংখ্যা প্রায় একশ’। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক’ ‘জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার’, ‘‎কবি জসীমউদ্দীন পুরস্কার’, ‎‘মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার’, ‘‎শেরে বাংলা সংসদ পুরস্কার’, ‘বাসাসপ কাব্যরত্ন পদকসহ বহু পুরস্কার পেয়েছেন। 

দৈনিক ইত্তেফাকে তিনি দীর্ঘদিন সাহিত্য সম্পাদক ও জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৩ সালের ১লা জানুয়ারি টাঙ্গাইল জেলার নারুচি গ্রামে জন্মগ্রহণ করেন।

আরবিএস
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গ্লোবাল টিভির ফেরদৌস মামুন সভাপতি এবং ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক সাধারণ...
দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।
সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। 
কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৬ ঘোষণা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদকে সভাপতি ও বিডি নিউজ...
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা) আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৭৪ জন।
ইতিহাসের এক সোনালী দুয়ারে দাঁড়িয়ে স্কটল্যান্ড ফুটবল দল। দীর্ঘ ৩৬ বছর পর, অর্থাৎ ১৯৯০ সালের পর বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় (হাইতির বিরুদ্ধে ১-০) তুলে নিয়ে ফুরফুরে মেজাজে আছে তারা। এবার তাদের...
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর