করোনায় একদিনে শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:১৫ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৩১৩ জনে।

এদিন অ্যান্টিজেনসহ ২৮ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৩৭৬ জন। এতে করে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৯।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে। 

মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৪২৭ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৯ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৫৫৬ জন এবং নারী ৯ হাজার ৭৫৭ জন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ১৮ জন, এছাড়া চট্টগ্রামে ১০, রাজশাহীর ২, খুলনায় ২, সিলেটে ২, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের ১ জন, ৭১ থেকে ৮০ বছরের ৫, ৬১ থেকে ৭০ বছরের ১৪, ৫১ থেকে ৬০ বছরের ৯, ৪১ থেকে ৫০ বছরের ১, ৩১ থেকে ৪০ বছরের ৩, ২১ থেকে ৩০ বছরের ১, ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


একাত্তর/আরএইচ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর