খালেদা জিয়ার অবস্থা খারাপের দিকে যাচ্ছে: মোশাররফ

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৮:২৮ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (২৬ নভেম্বর) বাদ জুমা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে তিনি একথা জানান।

খন্দকার মোশাররফ বলেন, নেত্রী দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছেন। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন, তার যে চিকিৎসা প্রয়োজন তা বাংলাদেশে নেই।

এ সময় তিনি দাবি করেন, খালেদা জিয়াকে শেষ করে দেয়ার জন্য সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না। এখন আইনের কথা বলে আর কোন লাভ নেই।

খালেদার নিঃশর্ত মুক্তি দাবি করে মোশাররফ আরো বলেন, মুক্তি দিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় তার অবস্থা আরো খারাপ হলে, তার দায় সরকারকে নিতে হবে।

আরও পড়ুন: খালেদার চিকিৎসার চেয়ে সরকার পতন জরুরি: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও মহানগর নেতা আমান উল্লাহ আমান ও আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তিসহ একাধিক দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ...
কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ...
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের দিল্লিতে অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকার প্রভাব পড়েছে বিচারিক কর্মকাণ্ডেও। বহু আইনজীবী ও সুপ্রিম কোর্টের কর্মী সময়মতো আদালতে পৌঁছাতে না পারায় বিষয়টি সরাসরি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সঙ্কেত...
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তিসহ একাধিক দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর