ইতিহাস ভুলিয়ে দেয়ার অপচেষ্টা চলছে: ফখরুল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৮:৫২ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভুলিয়ে দেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে জিয়া শিশু একাডেমি আয়োজিত শাপলা কুঁড়ির শিল্পীদের পুরস্কার বিতরণ ও বড়দিনের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব একথা জানান। 

ফখরুল বলেন, অতীতের যা কিছু মহান, যা কিছুকে ভালো সব কিছু ভুলিয়ে দাও। আর যারা ভালো কাজ করছেন তাদের মনে করার কোনো দরকার নেই। এমন এক আবহ সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, আমরা আলোকিত পৃথিবী চাই, অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাই। যদি আমাদের চারদিকে অন্ধকার ছেয়েও ফেলে, তবুও আমাদেরকে বেরিয়ে আসতে হবে।

শিশুরা সুন্দর একটা পৃথিবীর স্বপ্ন দেখবে- এমন আশাবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন আনন্দময়, কল্যাণময় সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়বার।

বর্তমানে দেশ অনেক জটিল সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের সময় ত্যাগ স্বীকার করেছিলেন, তাদেরকে আমরা আজ সামনে আনতে পারছি না। 

মির্জা ফখরুল বলেন, আমরা অবশ্যই স্মরণ করবো খালেদা জিয়াকে, যিনি সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

শাপলা কুঁড়ির যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। ১৯৯৯ সাল থেকে এই পর্যন্ত যারা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তাদেরকে এই অনুষ্ঠানে শাপলা কুঁড়ি মেডেল দেওয়া হয়।

একাত্তর/ এনএ
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর