আমাকে হারাতে অনেক পক্ষ এক হয়েছে: আইভী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০২:৪৩ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন  নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমাকে পরাজিত করতে অনেক পক্ষ এক হয়ে গেছে। নারায়ণগঞ্জে নির্বাচনটা হচ্ছে আইভী বনাম অনেকে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, আমার প্রতিটা নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল। এ নির্বাচনও চ্যালেঞ্জবিহীন নয়। 

তিনি আরও বলেন, আমি সহিংসতার বিপক্ষে। সহিংসতা আমার তরফ থেকে হবে না। কারণ, আমার কোনো বাহিনী নেই আর আমি কোনোদিন সহিংসতা করিনি। সহিংসতা হলে আমার ক্ষতি হবে।

আরও পড়ুন: করোনায় নতুন দুই চিকিৎসা পদ্ধতির অনুমোদন ডব্লিউএইচও’র

এ মেয়র প্রার্থী বলেন, আমার ভোটাররা যেন কেন্দ্রে না আসতে পারে একটি পক্ষ সেই চেষ্টা কছে। আমার নির্বাচন যে জায়গায় সবচেয়ে জমজমাট, সেখানে হয়তো কেউ সহিংসতা করে ভোটারদের আসতে বাধা দিতে পারে। আমি প্রশাসনকে বলেছি ভোটের দিন যেন উৎসবমুখর পরিবেশ থাকে। আমার নারী ভোটাররা যাতে আসতে পারে। কারণ, আমি জানি এ ভোটগুলো আমার। আমার বিজয় সুনিশ্চিত জেনে যদি কেউ সহিংসতা করে তাহলে প্রশাসনকে বলবো ব্যবস্থা নিতে।

তিনি বলেন, আমি খুব শক্তিশালী পারসোনালিটির মানুষ। আমার সঙ্গে তৃণমূল পর্যায় থেকে সবাই আছে। আমাকে দুর্বল করা এত সহজ নয়। আমি কোনোকিছুতে দুর্বল হবো না। আমাকে কিছুই প্রভাবিত করতে পারবে না।


একাত্তর/এআর


সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত। 
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর