সার্চ কমিটির বৈঠক থেকে বেরিয়ে যা বললেন বিশিষ্টজনরা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৮ পিএম

নির্বাচন কমিশন গঠনের জন্য সবার কাছে গ্রহণযোগ্য মানুষ খুঁজে বের করার বিষয়টিকে অবান্তর বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। শুধু কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না উল্লেখ করে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির বৈঠক থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, অন্তর্বর্তীমূলক নির্বাচন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর মতো মানুষও কারো কারো কছে গ্রহণযোগ্য নয়। তাই এখানে গ্রহণযোগ্য মানুষের বিষয়টি অবান্তর। একটি কমিশন সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, এখানে সব পক্ষকে এগিয়ে আসতে হয়। 

আলোচনায় অংশ নেওয়া মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির বলেন, কোন সংগঠন কী নাম দিয়েছে তা উহ্য রেখে সকল নাম প্রকাশ করতে হবে। এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের, অভিযোগহীন, যোগ্য ও সাহসী ব্যাক্তিকে নিয়োগের দাবিও জানান তিনি।

আরও পড়ুন: বিদায়ী সাক্ষাতে বঙ্গভবনে নির্বাচন কমিশন

একই দাবি করেন মুহম্মদ জাফর ইকবাল। কমিশনে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নিয়োগ দিতে হবে জানিয়ে তিনি বলেন, বিবেকের কাছে পরিষ্কার থেকে নির্বাচন কমিশনের কাজ করার কথা বলা হয়েছে।

এদিকে কোন প্রক্রিয়ায়, কী মানদণ্ডে এই নির্বাচন করা হচ্ছে তাও প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ বদিউল আলম মজুমদার।

নির্বাচনি ব্যবস্থা ভেঙ্গে পড়েছে উল্লেখ করে সাবেক নির্বাচন কশিনার এম শাখাওয়াত বলেন, এটিকে আবারো বিশ্বাসযোগ্য করতে হলে সেইরকম মানসিকতার কমিশনার লাগবে। 

আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিপদে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


একাত্তর/টিএ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনের বৈঠক জাতির জন্য ইতিবাচক, এটিকে প্রশ্নবিদ্ধ করে সামনের চলার পথে বিঘ্ন সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বহুল আলোচিত লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দিষ্ট কোন এজেন্ডা নয়, বরং দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রধান...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর