'রাজনৈতিক দল হলে বিএনপি নির্বাচন কমিশন গঠনে অংশ নিত'

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৭ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি যদি সত্যিকার রাজনৈতিক দল হতো তাহলে তাদের উচিৎ ছিল নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে সেখানে সম্পৃক্ত হয়ে অংশগ্রহণ করা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় অবস্থিত চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ৫ম তলা বিশিষ্ট একাডেমিক ভবন কাম ওয়ার্কশপের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, যদিও বিএনপি বলছে তারা এই কমিটিতে কোন নাম দিচ্ছে না, তবে সেখানে এমন অনেক বিশিষ্ট জন রয়েছেন যারা এই দলটির সাথে উপদেষ্টা হিসেবে অথবা নানানভাবে জড়িত।

তিনি বলেন, বিএনপি সব সময় এক ধরনের লুকোচুরি খেলার চেষ্টা করে অথবা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, যা জাতি এখন বুঝে এবং জানে।

তিনি বলেন, জাতি এখন আর রাজনীতির নামে অপরাজনীতি চায় না। তারা এখন গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে কিভাবে মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে মানুষ চায় তা অব্যাহত থাকুক এবং তা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


একাত্তর/টিএ

দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর