রাজপথের আন্দোলনে সরকারের বিদায় ঘণ্টা বাজাতে চায় বিএনপি

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৭:৩৯ পিএম

বর্তমান সরকারকে ভোটবিহীন ও অবৈধ উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা উত্তর সিটি বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেছেন, রাজপথে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে।

২০১৮ সালে ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতে হয়ে গেছে মন্তব্য করেন তিনি বলেন, জনগণ ভোট দিতে পারে নাই। সুতরাং এই সরকার জনগণের সরকার না। আর সে কারণেই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই।

বুধবার (২ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি। 

নতুন নির্বাচন কমিশনকে ক্ষমতাহীন উল্লেখ করে আমান বলেন, নির্বাচন কমিশন নিয়ে সরকার নাটক শুরু করেছে। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছে এই সরকার। 

আরও পড়ুন: খালেদা জিয়ার অবস্থার দায় স্বৈরাচারী সরকারের: রুমিন ফারহানা

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর