জাতীয় ঐক্য ও জাতীয় সরকারের কথা জানালো বিএনপি

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৮:৪৭ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পাশাপাশি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্য চায় বিএনপি। এজন্য সমমনা সব গণতান্ত্রিক দলকে এক মঞ্চে আসার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। সেইসঙ্গে নির্বাচনের পর গণতান্ত্রিক দল ও ব্যক্তিদের নিয়ে একটি জাতীয় সরকার গঠনের কথাও বলছেন তারা। 

২০১৮ সালে সংসদ নির্বাচনের আগে ড. কামাল, ও বি চৌধুরী, আ স ম আব্দুর রব ও বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ কয়েকটি রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নিয়ে গঠিত হয় ঐক্যফ্রন্ট। যদিও নির্বাচনের আগ মুহূর্তে সেই মঞ্চ ছাড়ে বদরুদোজ্জা চৌধুরীর বিকল্পধারা। তারপর সেই জোটের নাম হয় জাতীয় ঐক্য। কিন্তু নির্বাচনের পর সেই ঐক্য আর দৃশ্যমান ছিলো না। 

২০২৩ সালের দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে একই রকম ঐক্য গড়ার কথা বলছে বিএনপি। নেতারা বলছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর, বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য এই জোট বিজয়ী হলে গঠিত হবে জাতীয় সরকার। সরকার পতনের লক্ষ্যে জাতীয় ঐক্য ও নির্বাচন পরবর্তী জাতীয় সরকার নিয়ে শিগগিরই বিস্তারিত পরিকল্পনা তুলে ধরার কথা বলছে বিএনপি। 

বুধবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পর তারা জাতীয় সরকার গঠন করতে চান। 

তিনি বলেন, আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার পরে যারা আন্দোলন করেছে, তাদের নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন।

ফখরুল বলেন, এই সরকার যে সমস্যার সৃষ্টি করেছে। একমাত্র হতে পারে যদি সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ সরকার গঠিত হয় এবং তার অধীনে যদি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। তাহলেই শুধু দেশের চলমান সমস্যার সমাধান হতে পারে।

আরও পড়ুন: বেনজীর ও শফিকুলের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে ফখরুল আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট করে বলেছেন যে, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে এখন নির্বাচন চাই এবং সেই নির্বাচনের পরে আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করার মধ্য দিয়ে বিরাজমান সব সমস্যার সমাধান করতে চাই।

এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে শনিবার (২ এপ্রিল) ঢাকায় গণঅনশনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। 


একাত্তর/এসজে
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর